পাঁচদিনে প্রবাসীরা পাঠালেন ৬ হাজার ৩০৯ কোটি টাকা

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম পাঁচদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৫১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ছয় হাজার ৩০৯ কোটি ৯০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এর মধ্যে গত সোমবারই প্রবাসী আয় এসেছে এক হাজার ৩৪০ কোটি ৭০ লাখ টাকা।মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।মুখপাত্র আরিফ হোসেন জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম...