খুলনায় ঘোড়ার মাংস গরু-খাসি বলে বিক্রি, তিন মাসের কারাদণ্ড

খামারের আড়ালে চলছিল ঘোড়া জবাই করে মাংস বিক্রির কারবার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি জবাই করা ঘোড়ার প্রায় চার মণ মাংসসহ আনিসুর রহমান ওরফে পলাশ মাহমুদ (৪০) নামের একজনকে আটক করেছে এসআরবি-৬। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনা ঘটে খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে।এসআরবি-৬ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার...