রাজধানীতে নবম বিসিএস ফোরামের বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত
নবম বিসিএস ফোরাম সদস্যদের বার্ষিক সম্মিলন ২০২৬ আজ সোমবার (২৬ জানুয়ারি) অফিসার্স ক্লাব ঢাকায় অনুষ্ঠিত হয়।
নবম বিসিএস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে ফোরামের মহাসচিব আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, সহসভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাকিউন নাহার বেগম এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সচিব (পিআরএল) মো. সামছুল আলম অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব আব্দুল খালেক সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন।
উল্লেখ্য, বিসিএস নবম ব্যাচের কর্মকর্তারা ১৯৯১ সালের ২৬ জানুয়ারি চাকরিতে যোগদান করেন। এ দিনটিকে স্মরণীয় করে রাখতেই নবম বিসিএস ফোরাম ২৬ জানুয়ারি এ সম্মিলনীর আয়োজন করে। সম্মিলনীতে এ ব্যাচের কর্মকর্তাগণের সাথে তাদের পরিবারের সদস্যগণও অংশ নেন।
অনুষ্ঠানসূচিতে ছিল স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, ফেয়ারগেমস এবং সকলের জন্য কমন গিফট। সবশেষ নৈশভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক