কুমিল্লায় ১০ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ
মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে ১০ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। ছবি : এনটিভি
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বনায়ন কর্মসূচির আওতায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাংগড্ডা ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
আজ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল। দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের পাশে এসব চারা রোপণ করা হয়।
এ সময় বাংগড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মজুমদারের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার, বন কর্মকর্তা মোয়াজ্জেম হোসাইন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা