Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৮:৫০, ১১ আগস্ট ২০২০
আপডেট: ১৮:৫৪, ১১ আগস্ট ২০২০
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৮:৫০, ১১ আগস্ট ২০২০
আপডেট: ১৮:৫৪, ১১ আগস্ট ২০২০
আরও খবর
নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটানোর ভিডিও ভাইরাল
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ৮৮০ মামলা
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬১
অপহরণ নয়, স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান : পুলিশ
পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৮:৫০, ১১ আগস্ট ২০২০
আপডেট: ১৮:৫৪, ১১ আগস্ট ২০২০
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৮:৫০, ১১ আগস্ট ২০২০
আপডেট: ১৮:৫৪, ১১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা (২৬) মারা গেছেন। খুলনা শহরের হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মৃত্যু হয় তাঁর। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, এ হামলায় অভিযুক্ত রাসেলের খালু কাজী মাহামুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাসেল মোল্লা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর কলাবাগান এলাকার মিশকাত মোল্লার ছেলে।

রাসেলের বাবা মো. মিশকাত মোল্লা বলেন, ‘গত ২৯ জুলাই রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসী হামলার শিকার হয় রাসেল। গোপালগঞ্জ শহর থেকে ঘোষেরচর কলাবাগান এলাকার বাসায় ফেরার পথে রাসেলের আপন খালু কাজী মাহামুদ তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে মাস্টারপাড়া এলাকায় এ হামলা চালান। আমাদের সঙ্গে কাজী মাহামুদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর আগেও কয়েকবার মাহামুদ লোকজন নিয়ে আমার পরিবারের ওপর হামলা চালান। এরই জের ধরে মাহামুদ তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ছেলে রাসেলকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেন।

মিশকাত মোল্লা আরো জানান, ঘটনার দিন রাতেই মারাত্মক আহত অবস্থায় রাসেলকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাঁকে খুলনা হেলথ কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে গত ৩০ জুলাই রাতেই রাসেল মোল্লার মা পারভীন বেগম বাদী হয়ে কাজী মাহামুদকে প্রধান আসামি ও অজ্ঞাত আরো পাঁচ থেকে ছয়জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। এর পরই এ ঘটনার প্রধান অভিযুক্ত কাজী মাহামুদকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরো জানান, প্রাথমিক তদন্তে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই খালু কাজী মাহামুদ তাঁর ভাগ্নে রাসেল মোল্লাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করেন বলে জানা গেছে। এরপর খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পী বলেন, ‘রাসেলের ওপর হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আমরা গত রোববার প্রেসক্লাবের  সামনের সড়কে  মানববন্ধন করেছি। এ ছাড়া ওই দিন জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়েছি। আমরা এ বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার চাই। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় অনতে হবে।’

সর্বাধিক পঠিত
  1. রাউজানে যুবদলনেতাকে গুলি করে হত্যা
  2. মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে
  3. চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর : দুই পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ১
  4. ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির
  5. এবার বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি : তারেক রহমান
  6. মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x