Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৯:৩৫, ০১ জানুয়ারি ২০২০
আপডেট: ১৯:৪৩, ০১ জানুয়ারি ২০২০
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৯:৩৫, ০১ জানুয়ারি ২০২০
আপডেট: ১৯:৪৩, ০১ জানুয়ারি ২০২০
আরও খবর
নাসির উদ্দীন পাটোয়ারী-সারজিসের আগমন ঘিরে উত্তেজনা, বাড়তি নিরাপত্তা
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে জামায়াতের বিক্ষোভ
বিএনপির নেতাকর্মীদের জনগণের আস্থার প্রতিদান দিতে হবে : মির্জা ফখরুল

‘ঢাকার ভোট নিয়ে বিএনপি মিথ্যাচার করছে’

এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৯:৩৫, ০১ জানুয়ারি ২০২০
আপডেট: ১৯:৪৩, ০১ জানুয়ারি ২০২০
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৯:৩৫, ০১ জানুয়ারি ২০২০
আপডেট: ১৯:৪৩, ০১ জানুয়ারি ২০২০

ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

আজ বুধবার সকাল ১০টার দিকে মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠ ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মুজিব বর্ষবরণ অনুষ্ঠানে একথা বলেন শাজাহান খান।

সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিএনপি এখন একঘরে হয়ে গেছে। তারা যেকোনো নির্বাচন হলে বলে, নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। অথচ পরে যখন তাদের সদস্যরা নির্বাচিত হন, তখন তাদের মুখে কথা থাকে না। এখন ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে মিথ্যে ও বানোয়াট কথাবার্তা বলছেন। যা এ দেশে মানুষ বোঝে।’

শাজাহান খান এ সময় আরো বলেন, ‘এবারের সিটি নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। মানুষ তাদের ভোট সঠিকভাবেই দিতে পারবে। তবে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় না থাকায় তাদের মানুষ প্রত্যাখ্যান করবে।’

ওই স্কুলে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সকাল ১০টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মুজিব বর্ষবরণ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।

এ সময় বিদ্যালয়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করেছেন।

সর্বাধিক পঠিত
  1. বিজয়নগরে বাগানের লিচুর টানে পর্যটকের ভিড়
  2. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
  3. পুকুরে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু
  4. গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন দুই অতিরিক্ত আইজিপি
  5. অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ পুলিশ কর্মকর্তা
  6. স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে ১০ হাজার টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x