পেঁয়াজসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাটোরে বিএনপির বিক্ষোভ
নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে সোমবার সকালে নাটোরে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি। ছবি : এনটিভি
পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সাজ্জাদুর রহমান সোহাগের নেতৃত্বে আজ সোমবার সকালে নাটোর স্টেশন বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কলেজগেট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন বিক্ষোভে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীরা।

হালিম খান, নাটোর