Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:২৫, ০১ জুন ২০২১
আপডেট: ২৩:২৯, ০১ জুন ২০২১
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:২৫, ০১ জুন ২০২১
আপডেট: ২৩:২৯, ০১ জুন ২০২১
আরও খবর
ভাই সেজে নিজের স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে কঠোর নজরদারি বিজিবির
‘প্রাইভেট পড়াতে রাজি না’ হওয়ায় শিক্ষকের ওপর হামলা
মাদকসেবীদের আড্ডায় বাধার জেরে ২০০ কলাগাছ কর্তন
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

প্রেমের টানে ঘর ছেড়ে জীবন দিলেন অসিত

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:২৫, ০১ জুন ২০২১
আপডেট: ২৩:২৯, ০১ জুন ২০২১
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:২৫, ০১ জুন ২০২১
আপডেট: ২৩:২৯, ০১ জুন ২০২১
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রেমিকা। ছবি : এনটিভি

প্রেমের টানে ঘর ছেড়ে জীবন দিলেন প্রেমিক অসিত বৈরাগী (২২)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায়।

জানা গেছে, কাশিয়ানি উপজেলায় প্রেমিক-প্রেমিকা ঘর ছাড়ার পর প্রেমিকার বাবা সালিশ বসিয়ে তাদের ফিরিয়ে আনেন। সালিশে প্রেমিকের পরিবারকে তিন লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়া করার সিদ্ধান্ত হয়। প্রেমিকের পরিবার তিন লাখ টাকা জরিমানা দিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। এ খবর জানতে পেরে প্রেমিকা প্রেমিককে নিয়ে ফের বাড়ি থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় প্রেমিকার বাবা থানায় মামলা করেন। এ মামলায় প্রেমিকের মা লতিকা বৈরাগী ও খালু পবিত্র বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ জেলহাজতে পাঠায়। প্রেমিক-প্রেমিকা এ খবর জানতে পেরে একসঙ্গে বিষপান করে প্রেমিকার বাড়িতে হাজির হয়। পরে অসিত বৈরাগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ১টায় মৃত্যু বরণ করেন। আর প্রেমিকা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবির অসিত বৈরাগীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়ের বাবার দায়ের করা মামলার তদন্ত চলছে। আমি সালিশের কথা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অসিতের মৃত্যুর ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সেটিও তদন্ত করে দেখা হবে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অসিতের সঙ্গে প্রভাবশালী প্রতিবেশীর এসএসসি পরীক্ষার্থী মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভালোবাসার টানে গত ২৫ মে অসিত প্রেমিকাকে নিয়ে ঘর ছাড়েন। ২৬ মে গ্রামের লোকজনদের নিয়ে সালিশ হয়। অসিতের পরিবার সালিশের পর মেয়েকে ফেরত দেয়। ওই রাতেই মেয়েকে তারা মামাবাড়িতে পাঠিয়ে দেয়। ২৭ মে ফের প্রেমিকা প্রেমিক অসিতকে নিয়ে মামাবাড়ি থেকেই পালায়। এ ঘটনায় প্রেমিকার বাবা ক্ষিপ্ত হয়ে অসিতের মা লতিকা ও  খালু পবিত্র মণ্ডলকে ধরে এনে নিজ বাড়িতে আটক রাখেন। ২৯ মে কাশিয়ানী থানায় প্রেমিকার বাবা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মেয়েকে অপহরণ ও পাচারের অভিযোগে মামলা এবং অসিতের মা ও খালুকে পুলিশে সোপর্দ করেন। ৩০ মে পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

এ খবর জানতে পেরে ৩০ মে দুপুরে প্রেমিকযুগল  প্রেমিকার বাড়িতে এসে বিষপান করে। পরে তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অসিতের অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তিনি মারা যান।

অসিতের মা লতিকা বৈরাগী বলেন, ভালোবাসার টানে ঘর ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে আমাদের ওপর প্রভাবশালী ওই পরিবারটি অমানবিক অত্যাচার করেছে। তারা আমাদের বাড়িতে আটক রেখেছে। পরে মিথ্যা মামলা দিয়ে আমাদের জেলে পাঠিয়েছে। এটি সইতে না পেরে ছেলে-মেয়ে এক সঙ্গে বিষপান করেছে। আমার ছেলে মারা গেছে। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।

অভিযুক্ত প্রেমিকার প্রভাশালী বাবা সালিশ বসিয়ে তিন লাখ টাকা আদায়ের কথা অস্বীকার করে বলেন, আমার মেয়ের সঙ্গে ওই ছেলের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। প্রথম দফায় তারা আমার মেয়েকে নিয়ে যাওয়ার পরও ফিরিয়ে দিয়েছিল। পরে আবার তারা মেয়ের মামাবাড়ি থেকে তাকে অপহরণের পর পাচার করতে চেয়েছিল। এ ঘটনায় আমি মামলা দায়ের করেছি। তিনি অসিতের পরিবারকে গ্রামছাড়া বা কোনো চাপ প্রয়োগ করেননি বলেও জানান।

অপরাধ

সংশ্লিষ্ট সংবাদ: অপরাধ

২৮ জানুয়ারি ২০২৬
অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে নারী আটক
২৭ জানুয়ারি ২০২৬
‘আমাকে ইট মেরেছে, প্রশাসন একদিকে হেলে পরেছে’
০৮ আগস্ট ২০২৫
বাকিতে মাদক না পেয়ে খুন, ঘাতক গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
  2. স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিল ২ শিক্ষার্থীর প্রাণ
  3. জামাই আদরে চিড়িয়াখানায় ভাইরাল মহিষ ‘ট্রাম্প’
  4. আদ্-দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী
  5. অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  6. শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x