Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
০৮:০০, ২২ জানুয়ারি ২০২৩
আপডেট: ০৮:০০, ২২ জানুয়ারি ২০২৩
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
০৮:০০, ২২ জানুয়ারি ২০২৩
আপডেট: ০৮:০০, ২২ জানুয়ারি ২০২৩
আরও খবর
রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ২, আহত ৭
ধানমণ্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ী খোয়ালেন ৫০ হাজার টাকা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২৭১৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২৭১৯ মামলা

বাবা আমাকে মারছ কেনো, আমার অপরাধ কী?

মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
০৮:০০, ২২ জানুয়ারি ২০২৩
আপডেট: ০৮:০০, ২২ জানুয়ারি ২০২৩
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
০৮:০০, ২২ জানুয়ারি ২০২৩
আপডেট: ০৮:০০, ২২ জানুয়ারি ২০২৩
দুই সন্তানসহ প্রকৌশলী রাকিব উদ্দিন আহম্মেদ লিটন। এনটিভির ফাইল ছবি

রাজধানীর দক্ষিণখানে দুই শিশু সন্তানসহ স্ত্রীকে লোমহর্ষক হত্যার অভিযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিব উদ্দিন আহম্মেদ লিটনের বিরুদ্ধে আজ রোববার (২২ জানুয়ারি)  রায় ঘোষণা করবেন আদালত।  ঢাকা মহানগর ৭ম অতিরিক্ত  দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার দুপুরে এ রায় ঘোষণা করবেন।

মামলার চার্জশিটে নিহতদের হত্যার বিবরণে দেখা যায়, ‘‘আসামি রাকিব উদ্দিন লিটন স্ত্রী ও সন্তানকে নিজ হাতে ঠাণ্ডা মাথায় হত্যার কথা ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে উল্লেখ করা হয়, আসামি রাকিব উদ্দিন লিটন বিটিসিএল এর জুনিয়র সহকারী ম্যানেজার পদে চাকরি করত। সে যাদেরকে হত্যা করেছে তারা তার স্ত্রী, ছেলে ও মেয়ে হয়। তার স্ত্রীর নাম মুন্নী রহমান, ছেলের নাম ফারহান উদ্দিন ও মেয়ের নাম লাইবা রহমান। ছেলের বয়স ১২ বছর, মেয়ের বয়স ৩ বছর ৮ মাস। উক্ত আসামি বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় এক কোটি পনের লাখ টাকার মতো সুদে নিয়েছিল। পাওনাদারদের টাকা দিতে পারতেছিল না। পাওনাদারগণ বাড়িতে এসে যা তা বলত। সে সুদের টাকার জন্য মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। ঘটনার দিন বাসায় কোনো ঝগড়া হয়নি।  তবে সে খুব চিন্তিত ছিল এবং নিজেকে শেষ করতে পারতেছিল না।”

‘‘হঠাৎ কি যেন হয়, ঘটনার দিন সকালবেলা সে হাতুড়ি দিয়ে তার স্ত্রীর মাথায় জোরে আঘাত করে স্ত্রী শুয়ে থাকাবস্থায়। স্ত্রী ঐ সময় মারা যায়। উক্ত আসামি তার স্ত্রীকে মারতে বেশ কয়েকটি আঘাত করে এবং গলা টিপে ধরে। তখন তার মেয়েটি টিভি রুমে ছিল। টিভি দেখার সময় উক্ত আসামি রশি দিয়ে মেয়েটির গলায় পেঁচিয়ে হত্যা করে। তারপর মেয়ের লাশ নিচে স্ত্রীর পাশে শুইয়ে রাখে। ছেলেটি তার দাদুর রুমে ঘুমাচ্ছিল। আসামি রশি দিয়ে ছেলের গলায় পেঁচানোর সময় ছেলে ঘুম থেকে জেগে উঠে, অনেক হাউ মাউ করে কাঁদে। তারপর জোর করে ছেলেটির গলায় রশি পেঁচিয়ে ধরে। ছেলেটি ঐ জায়গায় মারা যায়।”

‘‘তারপর উক্ত আসামি নেশার ঘোরে নোটে কি যেন লিখতে থাকে। এরই মধ্যে কলিং বেল বেজে ওঠে। কাজের বুয়া আসে। কাজের বুয়াকে বলে আজ কাজ করা লাগবে না। অতঃপর কাজের বুয়া চলে যায়। কাজের বুয়া চলে গেলে উক্ত আসামি তাদের লাশ ঘরের মধ্যে রেখে তালা মেরে চলে যায়। আসামি বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। এরপর কি হয়েছে তা সে জানে না। সে পাগলের মতো ঘুরতে থাকে। মাঝে মাঝে জ্ঞান হারায়। জ্ঞান ফিরে পাবার পর দেখে সে ব্রাহ্মণবাড়িয়া শহরে। তারপর পুলিশ তাকে ধরে ফেলে। উক্ত আসামি কিসের জন্য তার স্ত্রী ও বাচ্চাদের হত্যা করেছে সে কিছুই মনে করতে পারতেছে না। তবে সে স্ত্রী, পুত্র ও কন্যাকে হত্যা করে নিজেও আত্মহত্যা করার চেষ্টা করে বলে পুলিশি তদন্তে উঠে আসে। তবে সে আত্মহত্যা করতে পারেনি। ঋণের টাকার জন্য হতাশাগ্রস্ত হয়ে সে এই কাজ করেছে। সে অপরাধ করেছে। সে উক্ত ঘটনায় অনুতপ্ত।”

সন্তান খুন রাজধানী

সংশ্লিষ্ট সংবাদ: সন্তান খুন

৩১ জানুয়ারি ২০২৩
রায় পড়তে গিয়ে কাঁদলেন বিচারক
৩১ জানুয়ারি ২০২৩
দুই শিশু ও স্ত্রী হত্যা : প্রকৌশলী রাকিবের মৃত্যুদণ্ড
৩১ জানুয়ারি ২০২৩
এজাহার ও চার্জশিটে রাকিবের স্ত্রী সন্তানকে লোমহর্ষক হত্যার বর্ণনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাকবিতণ্ডার যে ব্যাখ্যা দিলেন জুবায়ের
  2. ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  3. আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
  4. নরসিংদীতে গৃহকর্তা হত্যায় ৭ ডাকাত গ্রেপ্তার
  5. বুধবার সারা দেশে প্রতিবাদ সমাবেশের ডাক এনসিপির
  6. জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x