Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
০৮:৪৫, ২৫ এপ্রিল ২০২২
আপডেট: ০৮:৪৭, ২৫ এপ্রিল ২০২২
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
০৮:৪৫, ২৫ এপ্রিল ২০২২
আপডেট: ০৮:৪৭, ২৫ এপ্রিল ২০২২
আরও খবর
জনগণের ম্যান্ডেট আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করবেন না : নাহিদ
সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ তিন মাসের মধ্যে ভরাটের নির্দেশ
সাবেক মন্ত্রী আব্দুর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
আমির হোসেন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
ইকরাম হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

বিচ্ছেদের ছয় মাস পর আদালতের মাধ্যমে সংসারে ফিরলেন তাঁরা

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
০৮:৪৫, ২৫ এপ্রিল ২০২২
আপডেট: ০৮:৪৭, ২৫ এপ্রিল ২০২২
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
০৮:৪৫, ২৫ এপ্রিল ২০২২
আপডেট: ০৮:৪৭, ২৫ এপ্রিল ২০২২
সন্তানদের সঙ্গে শাহানুর ইসলাম ও আকতারা বানু। ছবি : এনটিভি

দীর্ঘ ১৭ বছরের সংসারজীবন অতিবাহিত করেছিলেন শাহানুর ইসলাম ও আকতারা বানু। এ সময়ে তাঁদের সংসারে জন্ম নেয় তিন সন্তান। সংসারের ছোটখাটো কলহের জেরে ছয় মাস আগে ওই দম্পতির সংসারজীবনে ফাটল ধরে। রাগের বশবর্তী হয়ে বিচ্ছেদ হয় তাঁদের। দুই মেয়েকে নিয়ে আকতারা বানু বাবার বাসায় ফিরে যান। ছেলে রয়ে যায় বাবার সঙ্গে।

এমন পরিস্থিতিতে ওই দম্পতির জীবন হয়ে ওঠে দুর্বিষহ, বিপাকে পড়ে তিন সন্তান।

অবশেষে, গতকাল রোববার পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মতিউর রহমানের হস্তক্ষেপে বিচ্ছেদ থেকে মুক্তি পান ওই দম্পতি। বিচারকের খাস কামরায় মৌলভী ডেকে দুই আইনজীবী ও পরিবারের লোকজনের সামনে ইসলামী শরিয়াহ মোতাবেক এক হাজার টাকা নগদ দেনমোহরে তাঁদের আবার বিয়ে পড়ানো হয়।

ওই দম্পতির বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলায়।

আদালত, আইনজীবী এবং ওই দম্পতি সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে ১৭ বছরের সংসারজীবনে ছয় মাস আগে তাঁদের বিয়ে বিচ্ছেদ হয়ে যায়। এ ঘটনার পর আকতারা বানু স্বামীর বিরুদ্ধে গত ৩০ মার্চ আদালতে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ তুলে মামলা করেন। মামলাটি আমলে নিয়ে আদালত সমন জারি করেন। গতকাল রোববার আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন শাহানুর। তাঁর ইচ্ছা ছিল আদালতেই দেনমোহরের এক লাখ এক হাজার টাকা পরিশোধ করবেন। কারাগারে গেলেও আকতারার সঙ্গে ঘর-সংসার করবেন না বলেই জেদ চেপে ধরেন তিনি।

তবে, শাহানুর আদালতের এজলাসে জামিন নিতে উপস্থিত হলে নাটকীয় ঘটনার অবতারণা হয়। তিন সন্তানকে দেখে ওই দম্পতি আবেগাপ্লুত হয়ে পড়েন। জামিন আবেদনের শুনানির সময় বিচারকও তিন সন্তানের মুখ চেয়ে ওই দম্পতিকে কলহ ভুলে আবার সংসারে ফেরার অনুরোধ করেন। বিচারকের কথায় কিছুক্ষণ চুপ থেকে চিন্তা-ভাবনা করেন ওই দম্পতি। পরে আবারও সংসারে ফেরার কথা জানান তাঁরা। এরপর বিচারকের খাস কামরায় আদালতের মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক তাঁদের বিয়ে পড়ান। এরপর আপসনামা দাখিলের পর আদালতের আইনি প্রক্রিয়া শেষে তিন সন্তানকে নিয়ে বাড়ি ফেরেন শাহানুর ও আকতারা বানু।

আকতারা বানু বলেন, ‘আমি আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম। এখন আমরা আবারও এক সঙ্গে থাকব। আমি বিচারকের প্রতি কৃতজ্ঞ।

শাহানুর রহমান বলেন, ‘আমরা সুখে-শান্তিতেই ছিলাম। পারিবারিক কাজকর্ম নিয়ে একটু ঝগড়া-বিবাদ হলেই আমার স্ত্রী তাঁর বাবার বাড়িতে চলে যেতো। তাই, রাগে-ক্ষোভে আমি স্ত্রীকে তালাক দিয়েছিলাম। তালাকের পর আমি খুব কষ্টে জীবনযাপন করেছি। আমার স্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করায় আমি আরও রেগে যাই। আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক আমাকে তিন সন্তানের দিকে চেয়ে আপসের কথা বলেন। তখন ভেবে-চিন্তে আমি আপস করার সিদ্ধান্ত নিই।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মকবুল হোসেন বলেন, ‘আমরাও চেয়েছিলাম তাঁদের সংসারটি টিকে থাকুক। বিচারক মহোদয় আমাদের সে সুযোগটিই করে দিয়েছেন।’

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাজিজুর রহমান বলেন, ‘খুব সামান্য বিষয়ে তালাক দিয়েছিলেন শাহানুর। বিচারক মহোদয়ের সঙ্গে আমরাও তাঁদের সংসারে ফিরে যাওয়ার অনুরোধ জানাই। এ বিচারে একটি সংসার রক্ষা পেয়েছে। আমরা বাদী-বিবাদী আইনজীবীরাও এতে খুশি হয়েছি।

পঞ্চগড় আদালত
০৯ জানুয়ারি ২০২৬
কানে ডিভাইস লাগিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, নারী আটক
০৯ জানুয়ারি ২০২৬
পঞ্চগড়ে তাপমাত্রা ৬ ডিগ্রির ঘরে, কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন
০৮ জানুয়ারি ২০২৬
শীত নিবারণে সীমান্তের মানুষের পাশে বিজিবি
০১ জানুয়ারি ২০২৬
উত্তরাঞ্চলের চা–কারখানা দুই মাস বন্ধ রাখার নির্দেশ
৩১ ডিসেম্বর ২০২৫
বিরল প্রজাতির সজারু উদ্ধার
৩০ ডিসেম্বর ২০২৫
সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার ও ব্যাংকে ১ লাখ
২৬ ডিসেম্বর ২০২৫
তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা  
২৫ ডিসেম্বর ২০২৫
কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়, শীতজনিত রোগে আক্রান্ত বাড়ছে
১৫ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়-১ আসনে মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম
১২ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.৫ ডিগ্রি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চাঁদপুরে দুই ইটভাটার মালিককে জরিমানা
  2. প্রবাসী বাংলাদেশি ভোটারের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির
  3. ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে
  4. মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  5. মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন কারা
  6. ফাঁদ ও জবাই করা ২ হরিণসহ আটক শিকারীর জেল-জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x