Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আফজাল হোসেন, ভোলা
২১:০০, ০৫ আগস্ট ২০২০
আপডেট: ২১:০১, ০৫ আগস্ট ২০২০
আফজাল হোসেন, ভোলা
২১:০০, ০৫ আগস্ট ২০২০
আপডেট: ২১:০১, ০৫ আগস্ট ২০২০
আরও খবর
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা!
কোটালীপাড়ায় দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০
নোয়াখালীতে ছয় ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, স্বর্ণ ও টাকাসহ মালামাল লুট
হামলা চালিয়ে ডিবি পুলিশের হাত থেকে মাদক কারবারি ছিনতাই
রাশিয়ায় ৩০ যুবক পাঠিয়ে প্রতারণা : ৩ এজেন্সির লাইসেন্স বাতিল

ভোলায় সরকারি ১৩ বস্তা চাল জব্দ, ইউপি সচিব আটক

আফজাল হোসেন, ভোলা
২১:০০, ০৫ আগস্ট ২০২০
আপডেট: ২১:০১, ০৫ আগস্ট ২০২০
আফজাল হোসেন, ভোলা
২১:০০, ০৫ আগস্ট ২০২০
আপডেট: ২১:০১, ০৫ আগস্ট ২০২০
ভোলার মনপুরায় আটক ইউপি সচিব অহিদুর রহমান ও জব্দকৃত সরকারি ১৩ বস্তা চাল। ছবি : এনটিভি

ভোলার মনপুরা উপজেলায় সরকারি চাল পাচার করার সময় ১৩ বস্তা চালসহ জব্দ করা হয়েছে। এ ঘটনা জড়িত অভিযোগে উপজেলার মনপুরা ইউনিয়ন পরিষদের সচিবকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আটক মো. অহিদুর রহমান মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের সচিব।

স্থানীয়দের বরাত দিয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, সচিব মো. অহিদুর রহমান পরিষদ থেকে ১৩ বস্তা সরকারি চাল হেলাল নামের এক রিকশাচালকে দিয়ে হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির শহিদুল্লার ঘরে রাখার জন্য পাঠান। ওই বাড়ির সামনে এলে স্থানীয় জনতা রিকশাসহ চালগুলো আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ চালগুলো জব্দ করে। এ খবর পেয়ে পরিষদের সচিব অহিদুর রহমান পালিয়ে যান। তবে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।

এছাড়া রিকাশার চালক হেলালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানান ওসি।

রিকশাচালক হেলাল বলেন, ‘রামনেওয়া লঞ্চঘাটে যাত্রী নামিয়ে দিয়ে আসার পথে মনপুরা ইউনিয়ন পরিষদের সচিব অহিদুর স্যার রিকশা থামিয়ে ১৩ বস্তা চাল উঠিয়ে দেন। পরে ওই চাল হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির শহিদুল্লার ঘরে রাখতে বলেন। পরে চাল নিয়ে আনসার চেয়ারম্যানের বাড়ির সামনে এলে স্থানীয়রা আটক করে।’

এ ব্যাপারে ওসি আরো বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ইউপি সচিব অহিদুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘ঘটনার তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বাধিক পঠিত
  1. আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কাঁদলেন পুলিশের এসআই
  2. আদালতের বাইরে পুলিশি হেফাজতে আসামির সঙ্গে কথা ও প্রচার নিষিদ্ধ
  3. রামিসা হত্যা মামলা : ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  4. খানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
  5. পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
  6. রামিসা হত্যা মামলা : আদালতে যা বললেন বাবা, মা ও বোন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x