Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
কে এম সবুজ, ঝালকাঠি
২১:৩৫, ০৯ জুন ২০২১
আপডেট: ২১:৩৯, ০৯ জুন ২০২১
কে এম সবুজ, ঝালকাঠি
২১:৩৫, ০৯ জুন ২০২১
আপডেট: ২১:৩৯, ০৯ জুন ২০২১
আরও খবর
আদালত এড়াতে শিবিরনেতার অসুস্থতার দাবি
খালেদা জিয়াকে ঈদে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ কারাগারে
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে আরও ১৮৩১ মামলা
চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

মা হলেন বুদ্ধিপ্রতিবন্ধী, পাঁচজনের নামে ধর্ষণ মামলা

কে এম সবুজ, ঝালকাঠি
২১:৩৫, ০৯ জুন ২০২১
আপডেট: ২১:৩৯, ০৯ জুন ২০২১
কে এম সবুজ, ঝালকাঠি
২১:৩৫, ০৯ জুন ২০২১
আপডেট: ২১:৩৯, ০৯ জুন ২০২১
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুদ্ধিপ্রতিবন্ধী মায়ের কোলে পিতৃপরিচয়ের অপেক্ষায় নবজাতক। ছবি : এনটিভি

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৩ জুন এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক বুদ্ধিপ্রতিবন্ধী। কিন্তু শিশুটির বাবার পরিচয় জানা যায়নি। এদিকে আজ বুধবার সকালে পাঁচজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছেন ওই নারীর বড় বোন। 

আজ দুপুরের দিকে ঝালকাঠির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. শাখাওয়াত হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খোকন হাওলাদার ঘটনা তদন্তে যান।

মামলার আসামিরা হলেন পূর্ব রাজাপুর গ্রামের মো. রাহাত হোসেন (৩২), উত্তর সাউথপুর গ্রামের মানিক হাওলাদার (২৮), পূর্ব রাজাপুর গ্রামের মো. তারেক খাঁ (২৮), চুনপুরী গ্রামের মো. আরিফ (৩০) ও মো. নাসির (৪০)।

মামলায় বাদী অভিযোগ করেন, তাঁর ছোট বোন একজন বুদ্ধিপ্রতিবন্ধী। ১৫ বছর আগে তাঁর বিয়ে হয়। ১২ বছর বয়সী একটি ছেলেসন্তানও রয়েছে। আট বছর আগে স্বামী তাঁকে তালাক দিলে ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করেন তিনি। বোনের বাড়ির পাশেই একটি ঘরে তিনি বসবাস করেন। ৯ থেকে ১০ মাস আগে তাঁর ঘরে লোকজনের উপস্থিতি টের পেতেন মামলার বাদী বড় বোন। তিন মাস আগে বোনের পেট বড় দেখে তাঁর সন্দেহ হয়। এ বিষয়ে বোনকে জিজ্ঞেস করলে পেটের ভেতরে টিউমার হয়েছে বলে তিনি জানান। গত ২ জুন ওই বুদ্ধিপ্রতিবন্ধী অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নাজমা ইয়াসমিন মুন্নির সহযোগিতায় তাঁকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। ৩ জুন তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন।

মামলার বাদী তাঁর বোনকে ধর্ষণের বিচারের পাশাপাশি সদ্য জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় খুঁজে বের করার দাবি জানিয়েছেন পুলিশের কাছে।

এ বিষয়ে জানতে ওই বুদ্ধিপ্রতিবন্ধী মাকে প্রশ্ন করা হলে তিনি তেমন কিছুই বলতে পারেননি।

এ ব্যাপারে রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের রাসেল বলেন, ‘বর্তমানে মা ও নবজাতকটি সুস্থ রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ভর্তির সময় ওই বুদ্ধিপ্রতিবন্ধীর স্বামীর নাম জানা যায়নি।’

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘এজাহারে যাদের নাম রয়েছে তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। প্রয়োজনে সন্দেহভাজনদের আইনের আওতায় আনা হবে। সন্তানটির প্রকৃত বাবাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’

সংশ্লিষ্ট সংবাদ: অপরাধ

০৮ জুন ২০২৬
রাজবাড়ীতে ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম, আটক ১
২৮ জানুয়ারি ২০২৬
অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে নারী আটক
২৭ জানুয়ারি ২০২৬
‘আমাকে ইট মেরেছে, প্রশাসন একদিকে হেলে পরেছে’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাতে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  2. চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
  3. যেভাবে সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার
  4. এক বছরে ২ হাজার ৯৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার
  5. সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
  6. ১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ৯টি অকেজো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x