Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৭:১০, ২২ নভেম্বর ২০২১
আপডেট: ১৭:১৩, ২২ নভেম্বর ২০২১
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৭:১০, ২২ নভেম্বর ২০২১
আপডেট: ১৭:১৩, ২২ নভেম্বর ২০২১
আরও খবর
সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্ব গ্রহণ
সেনাবাহিনীর কয়েকটি শীর্ষপদে রদবদল
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ
ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক-বাস সংঘর্ষে নিহত তিন
নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা

রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৭:১০, ২২ নভেম্বর ২০২১
আপডেট: ১৭:১৩, ২২ নভেম্বর ২০২১
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৭:১০, ২২ নভেম্বর ২০২১
আপডেট: ১৭:১৩, ২২ নভেম্বর ২০২১
কক্সবাজারের রামু ১০ পদাতিক ডিভিশনে কক্সবাজারস্থ নৌ-ফরোয়ার্ড বেইজ এবং শেখ হাসিনা বিমান ঘাঁটি কক্সবাজারের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দিবস ২০২১ উদযাপিত হয়েছে। ছবি : এনটিভি

কক্সবাজারের রামু ১০ পদাতিক ডিভিশনে কক্সবাজারস্থ নৌ-ফরোয়ার্ড বেইজ এবং শেখ হাসিনা বিমান ঘাঁটি কক্সবাজারের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দিবস ২০২১ উদযাপিত হয়। গতকাল রোববার বিকেলে যথাযথ মর্যাদা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. ফখরুল আহসান। অনুষ্ঠানে  কক্সবাজার অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, সংসদ সদস্য, রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তি, তিন বাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জিওসি মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য কক্সবাজার অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সম্মাননা ও উপহার দেন।

জিওসি মেজর জেনারেল মো. ফখরুল আহসান বলেন, ‘১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ আর্মড ফোর্সের তিনটি শাখা যথাক্রমে সেনা, নৌ ও বিমান বাহিনী নিজেদের সীমিত যুদ্ধ সরঞ্জামসহ কঠিন প্রশিক্ষণ দিয়ে সজ্জিত করে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ চালায়, যা মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করে।

প্রধান অতিথি তাঁর স্বাগত বক্তব্যে বলেন, ‘এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর যা কিছু অর্জন ও সাফল্য তা সম্ভব হয়েছে সশস্ত্র বাহিনীর ওপর সরকারের আস্থা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা, অসামরিক প্রশাসনের আন্তরিক সহযোগিতা এবং দেশের সব নাগরিকের গভীর ভালোবাসার মাধ্যমে।’

জিওসি দৃঢ়তার সঙ্গে অনাগত দিনগুলিতেও সেনাবাহিনী দেশ ও জনগণের পাশে থেকে দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা অক্ষুন্ন রাখতে যেকোনো ত্যাগের জন্য সদা প্রস্তুত থাকার ঘোষণা দেন।

অনুষ্ঠানে কক্সবাজার রামু আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমেদ, কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমানসহ পদস্থ সরকারি কর্মকর্তা, বিদেশি মিশনের প্রধান আর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বিশেষ মোনাজাত ও দোয়া, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণসহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে কক্সবাজারের সশস্ত্র বাহিনীর সদস্যরা এই দিনটিকে পালন করে।

সেনাবাহিনী সশস্ত্র বাহিনী দিবস
০৩ ডিসেম্বর ২০২৫
এভারকেয়ারের পাশে হেলিকপ্টার অবতরণ-উড্ডয়ন পরীক্ষা করবে সেনা ও বিমানবাহিনী
১৭ নভেম্বর ২০২৫
সেনাবাহিনীর অভিযানে চালের বস্তায় পিস্তল-ককটেলসহ আটক ৪
১১ নভেম্বর ২০২৫
‘আপনার চাঁদার টাকার অস্ত্র আপনাদের দিকেই তাক করবে সন্ত্রাসীরা’
২৯ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ি ও গুইমারার সহিংসতা নিয়ে সেনাবাহিনীর বিবৃতি
২২ সেপ্টেম্বর ২০২৫
ভবদহের জলাবদ্ধতা নিরসনে নদী পুনর্খনন করবে সেনাবাহিনী
১০ আগস্ট ২০২৫
নিউমার্কেট থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯
০১ আগস্ট ২০২৫
গত আগস্ট থেকে সেনাবাহিনীর অভিযানে ১৬৪৫৯ অপরাধী গ্রেপ্তার
৩১ জুলাই ২০২৫
আ.লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিক সেনা হেফাজতে : সদর দপ্তর
৩১ জুলাই ২০২৫
আমরা কোনো দলকে আলাদা নজরে দেখি না : সেনাসদর
২৪ জুলাই ২০২৫
মহাসড়ক সংস্কারে অনিয়ম ধরল সেনাবাহিনী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেল পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা
  2. স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
  3. কৃষকের জমি তলিয়ে গেলে কাউকে ছাড় দেব না : ফজলুর রহমান
  4. সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী
  5. নারী চালক দিয়ে বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির
  6. গভর্নর মোস্তাকুরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x