Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জাহিদুর রহমান
১৭:৪০, ১০ জানুয়ারি ২০১৭
জাহিদুর রহমান
১৭:৪০, ১০ জানুয়ারি ২০১৭
আপডেট: ১৭:৪০, ১০ জানুয়ারি ২০১৭
আরও খবর
জার্মান পার্লামেন্টের সাবেক প্রেসিডেন্ট রিটার মৃত্যুতে ড. ইউনূসের শোক
শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই
দৈনিক রূপসী বাংলার সম্পাদক হাসিনা ওহাব আর নেই
ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা, বাবা হাসপাতালে
আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

সেলিম আল দীনের স্ত্রী মেহেরুন্নেসা পারুল আর নেই

জাহিদুর রহমান
১৭:৪০, ১০ জানুয়ারি ২০১৭
জাহিদুর রহমান
১৭:৪০, ১০ জানুয়ারি ২০১৭
আপডেট: ১৭:৪০, ১০ জানুয়ারি ২০১৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক নাট্যাচার্য সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা পারুলের এই ছবি এখন কেবল স্মৃতি। ছবি : সংগৃহীত

ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের জ্যেষ্ঠ সদস্য, নাট্যাচার্য সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা পারুল (৬৫) আর নেই। আজ মঙ্গলবার সকাল ৮টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মেহেরুন্নেসা পারুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসূফ বাচ্চু, সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়নাসহ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া বগুড়া থিয়েটারের সভাপতি এ এইচ আযম খান, কাহালু থিয়েটারের সভাপতি আবদুল হান্নান, রাজশাহী থিয়েটারের সভাপতি কামারুজ্জামান কামাল, বগুড়া কলেজ থিয়েটারের সভাপতি আমজাদ হোসেন শোভন, সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুণ আনোয়ার কাজল, ভোর হলো বগুড়ার সমন্বয়ক তাসলিমা বেগম, লিটল থিয়েটার বগুড়ার সংগঠক সিজুল ইসলামসহ গ্রাম থিয়েটারের নেতারা শোক প্রকাশ করেছেন।

গ্রাম থিয়েটারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে মেহেরুন্নেসা পারুলকে হাসপাতালে ভর্তি করা হয়। পিত্তথলিতে পাথরের কারণে ৭ জানুয়ারি শনিবার অস্ত্রোপচার করা হয়।

তাঁর ভাই কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অস্ত্রোপচারের পর থেকে আপার শরীরের অবস্থার অবনতি হচ্ছিল। আজ সকাল ৮টায় আপা আমাদের ছেড়ে চলে গেছেন।’

আজ বাদ আসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে তাঁর লাশ অরুণাপল্লী আবাসিক সোসাইটিতে দাফন করা হয়।

বেগম মেহেরুন্নেসা পারুল টাঙ্গাইলের করটিয়া কলোনিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা অধ্যাপক মোকছেদ আলী খান করটিয়ার সরকারি সা’দত কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা করতেন। পরে ওই কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। মা আনোয়ারা বেগম ছিলেন গৃহিণী। ছয় ভাইবোনের মধ্যে মেহেরুন্নেসা পারুল ছিলেন প্রথম। করটিয়া বেগম রোকেয়া প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, আবেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক, টাঙ্গাইল সরকারি সা’দত কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও বাংলায় বিএ এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ এবং এমএড সম্পন্ন করেন। পড়াশোনা শেষে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে বাংলায় অধ্যাপনা করতেন।

১৯৭৪ সালে নাট্যাচার্য সেলিম আল দীনের সঙ্গে মেহেরুন্নেসা পারুলের বিয়ে হয়। তাঁদের একমাত্র সন্তান মইনুল হাসানও অকালে মৃত্যুবরণ করেন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি সেলিম আল দীন মারা যান। চার বছর আগে চাকরি থেকে অবসর নেন মেহেরুন্নেসা পারুল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবাসিক এলাকায় সেলিম আল দীনের জন্য বরাদ্দ করা ফ্ল্যাটেই বসবাস করতেন তিনি।

এদিকে বাংলাদেশ গ্রাম থিয়েটার শিল্পকলা একাডেমিতে আগামী ১৪ জানুয়ারি থেকে চারদিনব্যাপী সেলিম আল দীন স্মরণোৎসব করার প্রস্তুতি নিয়েছে। বগুড়ার আদমদীঘি থিয়েটার আগামীকাল ১১ জানুয়ারি থেকে চারদিনব্যাপী স্মরণোৎসব করছে। এই উৎসব দুটি বেগমজাদী মেহেরুন্নেসা পারুলকে উৎসর্গ করা হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. সরকারি নয়, ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করলেন প্রধানমন্ত্রী
  2. বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  3. বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
  4. সরকারের প্রতি সবার অধিকার সমান : প্রধানমন্ত্রী
  5. রমজানে দ্রব্যমূল্য যেন নাগালের বাইরে না যায় : প্রধানমন্ত্রী
  6. অনাচার-অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x