Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
নাসির আহমেদ, গাজীপুর
১৫:১৪, ১৯ মার্চ ২০১৭
নাসির আহমেদ, গাজীপুর
১৫:১৪, ১৯ মার্চ ২০১৭
আপডেট: ১৫:১৪, ১৯ মার্চ ২০১৭
আরও খবর
চাকসুর চাকরি মেলায় ৫ হাজার শিক্ষার্থীর সিভি জমা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন
১০৮৫ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে বোর্ডের চূড়ান্ত নোটিশ
পবিপ্রবিতে ‘ফ্যাকাল্টি অব হেলথ সায়েন্স’ খোলার অনুমোদন
গোবিপ্রবির নতুন উপাচার্য নাজমুস সাদাত

গাজীপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসির দাবি

নাসির আহমেদ, গাজীপুর
১৫:১৪, ১৯ মার্চ ২০১৭
নাসির আহমেদ, গাজীপুর
১৫:১৪, ১৯ মার্চ ২০১৭
আপডেট: ১৫:১৪, ১৯ মার্চ ২০১৭

গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নতুন উপাচার্যের (ভিসি) দাবিতে আজ রোববার সকালে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন।

বর্তমান উপাচার্য মো. মাহবুবর রহমানকে দ্বিতীয় দফা মেয়াদ না বাড়ানোরও দাবি জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আবদুল মান্নান আকন্দ। অধ্যাপক মো. কামরুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক অধ্যাপক মো. ইমরুল কায়েস, সহকারী অধ্যাপক আরিফুর রহমান খান, জাহাঙ্গীর আলম খান।

বক্তরা বলেন, ২০১৩ সালের ২০ মার্চ চার বছর মেয়াদে ভিসির দায়িত্ব পান মো. মাহবুবর রহমান। ২০১৭ সালের ১৯ মার্চ তাঁর ওই মেয়াদ শেষ হচ্ছে। এরই মধ্যে তিনি দ্বিতীয় মেয়াদে পুনর্নিয়োগ পাওয়ার তদবির শুরু করেছেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক তাঁর সময়কার বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের তথ্য তুলে ধরেন। ভিসি মাহবুবর রহমান আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বিভিন্ন সুবিধা নিয়েছেন। তিনি স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে শিক্ষক-কর্মচারী নিয়োগ, বিশ্ববিদ্যালয়টিতে গবেষণার মান নিম্নগামী হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাব্যবস্থা নিম্নমান ও ঝুঁকিপূর্ণ হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে বিএনপি ও জামায়াতীকরণ করেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও পছন্দের ব্যক্তিকে একাধিক দায়িত্ব দেন।

বক্তারা মেয়াদ শেষ হওয়ার পর তাঁর মেয়াদ না বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। শিক্ষকরা বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য শিক্ষকদের ভিসি নিয়োগের দাবি জানিয়েছেন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার জন্য সাবেক ট্রেজারার অধ্যাপক মো. গিয়াস উদ্দিন মিয়া, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মোফাজ্জল হোসেন এবং অধ্যাপক এ আর এম সোলাইমান শিক্ষামন্ত্রীর কাছে বায়োডাটা জমা দিয়েছেন। আন্দোলনরত শিক্ষকদের দাবি এ তিনজনের মধ্য থেকেই যেন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়।

সংবাদ সম্মেলন শেষে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের চত্বরে মানববন্ধন করেছেন। মানববন্ধনে শিক্ষকরা বলেন, দাবি মানা না হলে কর্মবিরতিসহ বৃহত্তর আন্দেলনের কর্মসূচি দেওয়া হবে।

ভিসি মাহবুবর রহমান তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ অস্বীকার করে বলেন, উদ্দেশ্যমূলকভাবে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তাঁর সময়ে প্রতিষ্ঠানটি শান্তিপূর্ণভাবে ও আন্দোলনবিহীনভাবে চলেছে। সাবেক ভিসি আবদুল মান্নান আকন্দের নেতৃত্বে মহল বিশ্ববিদ্যালয়টিকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের শুভেচ্ছা বিনিময়
  2. অতি ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আইসক্রিম-শ্যাম্পুসহ ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  4. সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী
  5. উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িতের অভিযোগ, মামুন রিমান্ডে
  6. বন্দি পলায়ন, বরখাস্ত হলেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x