এতিমদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া
প্রতিবারের মতো এবারও রমজানের প্রথম দিনে এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শুক্রবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের লেডিস ক্লাবে তিনি এই ইফতার অনুষ্ঠানে অংশ নেন।
urgentPhoto
অনুষ্ঠানে আরো ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, আবদুল মঈন খান প্রমুখ।
এতিম ও আলেমদের সম্মানে এই ইফতারের আয়োজন করেন বিএনপির চেয়ারপারসন। সেখানে এতিম শিশুদের খোঁজখবর নেন তিনি। ইফতারের আগে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাতে অংশ নেন বিএনপি নেত্রী।
গতকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে হাজিরা দেন খালেদা জিয়া। এদিন বিএনপি চেয়ারপারসনের সময় আবেদন খারিজ করে জেরা শুরুর আদেশ দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।

নিজস্ব প্রতিবেদক