কবি মহাদেব সাহা হাসপাতালে
কবি মহাদেব সাহা। ছবি : ডি. নেট
কবি মহাদেব সাহা ফুসফুস ও হৃৎপিণ্ডের পীড়া নিয়ে কানাডার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শুক্রবার বিশিষ্ট এ কবি ও সাংবাদিক ক্যালগেরির রকিভিউ জেনারেল হাসপাতালে ভর্তি হন।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে আজ সোমবার বার্তা সংস্থা বাসস এ খবর জানায়।
মহাদেব সাহার ৫৫টি কবিতার বই প্রকাশিত হয়েছে। এ ছাড়া তিনি শিশুদের জন্য তিনটি গ্রন্থ রচনা করেছেন। লিখেছেন একটি প্রবন্ধগ্রন্থ। তাঁর নির্বাচিত কবিতা সংকলনও প্রকাশিত হয়েছে একটি। মহাদেব সাহা তাঁর দ্রুত আরোগ্যের জন্য সবার দোয়া কামনা করেছেন।
মহাদেব সাহা একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ অনেক সাহিত্য পুরস্কার পেয়েছেন।

অনলাইন ডেস্ক