Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
১৯:৪৮, ২৩ জুন ২০১৫
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
১৯:৪৮, ২৩ জুন ২০১৫
আপডেট: ১৯:৪৮, ২৩ জুন ২০১৫
আরও খবর
খালেদা জিয়ার আবেদনের শুনানি মুলতবি

দুর্নীতির মামলায় খালেদা জিয়ার আবেদনের শুনানি মুলতবি

মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
১৯:৪৮, ২৩ জুন ২০১৫
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
১৯:৪৮, ২৩ জুন ২০১৫
আপডেট: ১৯:৪৮, ২৩ জুন ২০১৫
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ বাতিল চেয়ে করা আবেদনের শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত পুনরায় মুলতবি করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে তা মুলতবি করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এ জে মোহাম্মদ আলী এবং অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। 

শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, খালেদা জিয়া এ মামলার প্রধান আসামি। তিনি এর আগে মামলা কার্যক্রম শুরু হওয়ার পর সব শুনানিতে অংশ নিয়েছেন। ফৌজদারি কার্যবিধির ৩৫৩ ধারা অনুযায়ী আসামীর উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ করতে হয়।  অন্যথায় সাক্ষ্যগ্রহণ অবৈধ হিসেবে গণ্য হয়। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ৩৩৯ বি (২) ধারা অনুযায়ী, বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণের দিন খালেদা জিয়া সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আবার তাঁর অনুপস্থিতিতে সাক্ষ্যগ্রহণও করেন। এতে একই আদালতে দুই রকম আদেশ ফৌজদারি কার্যবিধি আইনের সঙ্গে সাংঘর্ষিক। 

এ সময় এ জে মোহাম্মদ আলী আরো বলেন, ভারতসহ বিভিন্ন দেশের আসামির উপস্থিতিতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের নিয়ম রয়েছে। একপর্যায়ে আদালত শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন।    

গত ২৫ মে ঢাকার বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন নাকচ করা হয়। এ আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে রিভিশন আপিল আবেদন করেন। সেই আপিলের ওপরেই আজ শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে গত ফেব্রুয়ারিতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে এ মামলায় সাক্ষ্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুনুর রশীদ। 

জিয়া অরফানেজ ট্রাস্টের নামে অবৈধভাবে আর্থিক লেনদেন ও অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই মামলা করে দুদক। তদন্ত শেষে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগ গঠনের আগে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। শুনানি শেষে আবেদন খারিজ করেন হাইকোর্ট। 

গত বছরের ১৯ মার্চ খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত। অপর আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, খালেদা জিয়ার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের শুভেচ্ছা বিনিময়
  2. অতি ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আইসক্রিম-শ্যাম্পুসহ ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  4. সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী
  5. উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িতের অভিযোগ, মামুন রিমান্ডে
  6. বন্দি পলায়ন, বরখাস্ত হলেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x