Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
১৪:০১, ২৯ এপ্রিল ২০১৭
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
১৪:০১, ২৯ এপ্রিল ২০১৭
আপডেট: ১৪:০১, ২৯ এপ্রিল ২০১৭
আরও খবর
গৃহকর্মী নির্যাতন : বিমানের সাবেক এমডি সাফিকুর কারাগারে
জামালপুরে কলেজছাত্রীকে অপহরণ, যুবকের যাবজ্জীবন
মানবতাবিরোধী অপরাধে কামরুল ও মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২ মার্চ
মানবতাবিরোধী অপরাধ : জয়-পলকের সাক্ষ্যগ্রহণ ২৫ ফেব্রুয়ারি
ফ্ল্যাট জালিয়াতি : টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় মামলা

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
১৪:০১, ২৯ এপ্রিল ২০১৭
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
১৪:০১, ২৯ এপ্রিল ২০১৭
আপডেট: ১৪:০১, ২৯ এপ্রিল ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় ‘জঙ্গি আস্তানা’য় অভিযানের ঘটনায় মামলা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে শিবগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুস সালাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় রফিকুল ইসলাম আবুসহ নিহত চারজন, আবুর স্ত্রী সুমাইয়া খাতুন ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিকে আইনশৃঙ্খলা বাহিনী গতকাল দিবাগত রাত প্রায় পৌনে ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর কবরস্থানে চারজনকে দাফন করে। নিহতদের মধ্যে একজন নিষিদ্ধঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা রফিকুল ইসলাম আবু। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চারজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ময়নাতদন্তকারী ডা. শফিকুল ইসলাম বলেন, আবুর বুকে ও পিঠে গুলির ক্ষত রয়েছে। বাকি তিনজন বিস্ফোরণে মারা গেছেন। 

গত বুধবার ভোরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর ত্রিমোহনী এলাকায় জেন্টু বিশ্বাসের বাড়িটি ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরের দিন সকাল থেকে শুরু হয় ‘অপারেশন ঈগল হান্ট’। সন্ধ্যায় এর সমাপ্তি ঘোষণা করা হয়।

এরপর বিকেলে ওই বাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় আবুর স্ত্রী সুমাইয়া ও চার বছরের মেয়ে সাহিদাকে। উভয়কে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযানে দুই দফা হ্যান্ডমাইকযোগে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।

অভিযান শেষে ঘটনাস্থলে আরো কাজ করে কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশের বোমা নিস্ক্রিয়করণ দল ও সিআইডির ক্রাইম সিন ইউনিট।

জানান, আজ গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফকিরপাড়াস্থ পৌরসভা গোরস্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দাফন করা হয়। এরআগে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চারজনের ময়নাতদন্ত শেষে আবুর লাশ তাঁর চাচা ইয়াসিন আলীর কাছে হস্তান্তরের পর আবারও পুলিশ ফেরত নেয়। আবুর লাশ তাঁর পরিবারের যথাযথ কর্তৃপক্ষ গ্রহণ না করায় এবং বাকি তিনজনকে শনাক্ত করতে না পারায় তাদের পৌরসভা কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, এ ঘটনায় জঙ্গি আস্তানার সন্ধানের পরিপ্রেক্ষিতে পুলিশের রুদ্ধশ্বাস অভিযানের কারণে আজও শিবগঞ্জের ত্রিমোহনী এবং শিবনগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বাধিক পঠিত
  1. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
  2. প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিলেন জামায়াত আমির
  3. ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
  4. শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে : অর্থমন্ত্রী
  5. কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির হাসপাতালে মৃত্যু
  6. বোরকা পরে বাজারে ম্যাজিস্ট্রেট, ৭ দোকানিকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x