Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
২০:৪৯, ১২ জুলাই ২০১৫
শ. ম সাজু, রাজশাহী
২০:৪৯, ১২ জুলাই ২০১৫
আপডেট: ২০:৪৯, ১২ জুলাই ২০১৫
আরও খবর
কোস্টগার্ডের ৩১তম বার্ষিকী আজ
বিএনপি নেতৃত্বাধীন জোটকে অভিনন্দন পূজা উদযাপন পরিষদ ও সার্বজনীন পূজা কমিটির
তারেক রহমানকে মিশরের অভিনন্দন, সহযোগিতা জোরদারের প্রত্যাশা
সুন্দরবন দিবসে ‘সুন্দরবন সামিট’ ২৩-২৫ এপ্রিল
নির্বাচন স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্য হয়েছে : কমনওয়েলথ পর্যবেক্ষক দল

রাজশাহীতে মজুরির দাবিতে রেশম বোর্ডের শ্রমিকদের বিক্ষোভ

শ. ম সাজু, রাজশাহী
২০:৪৯, ১২ জুলাই ২০১৫
শ. ম সাজু, রাজশাহী
২০:৪৯, ১২ জুলাই ২০১৫
আপডেট: ২০:৪৯, ১২ জুলাই ২০১৫
বকেয়া বেতনের দাবিতে আজ রোববার রাজশাহীতে রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। ছবি : এনটিভি

আর মাত্র কয়েকদিন পরই ঈদ। অথচ বন্ধ রয়েছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের আওতাধীন রাজশাহীর পি-৩ ফার্মসহ মোট ১০টি ফার্মের দৈনন্দিন মজুরিভিত্তিক শতাধিক শ্রমিককের বেতন। এখন পর্যন্ত বেতন পরিশোধের কোনো উদ্যোগ নেয়নি রেশম উন্নয়ন বোর্ড। 

বকেয়া বেতনের দাবিতে আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। 

রেশন উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আনিস-উল হক ভূইয়া জানান, বরাদ্দ না পাওয়ায় বছরের শুরুর দিকে বেতন দেওয়া সম্ভব হয়নি।  তবে এখন দেওয়ার চেষ্টা চলছে। 

শ্রমিকরা অভিযোগ করে বলেন, রেশম উন্নয়ন বোর্ডের আওতাধীন রাজশাহীর পি-৩ ফার্মসহ অন্য ফার্মের দৈনন্দিন মজুরি ভিত্তিক শতাধিক শ্রমিকের বেতন গত মে মাস থেকে বন্ধ রয়েছে। রেশম উন্নয়ন বোর্ডের ঘাটতি বাজেট উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদ অনুমোদন দিলেও বোর্ডের মহাপরিচালক আনিস-উল হক ভূইয়া শ্রমিকদের মজুরি পরিশোধ করছেন না। বোর্ডের সম্প্রসারণ বিভাগ নোটিশের মাধ্যমে শ্রমিকদের মজুরি দেওয়ার সুপারিশ করলেও দেওয়া হচ্ছে না শ্রমিকদের মজুরি। আনিস-উল হক ভূইয়া নানা অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করছেন বলে অভিযোগ করেন শ্রমিকরা। 

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। 

আজ বোর্ডের মহাপরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন রাজশাহী রেশম উন্নয়ন বোর্ড পি-৩ কেন্দ্রের শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম আজাদ ও সহসভাপতি আজহারুল ইসলাম। 

পরে শ্রমিকরা বোর্ডের মহাপরিচালক আনিস-উল হক ভূইয়ার সঙ্গে দেখা করেন। এ সময় তিনি শ্রমিকদের মজুরি পরিশোধের আশ্বাস দেন।

রেশম উন্নয়ন বোর্ডের সিবিএ সভাপতি আবু সেলিম বলেন, ‘শ্রমিকদের মজুরি পরিশোধে সংশ্লিষ্ট বিভাগগুলো নোটিশের মাধ্যমে অনুমোদিত বাজেট থেকে শ্রমিকদের মজুরি পরিশোধের প্রস্তাব দিয়েছে। বিষয়টি বোর্ডের মিটিংয়েও তোলা হয়েছিল। তবু বোর্ডের মহাপরিচালক বিভিন্ন অজুহাতে শ্রমিকদের মজুরি পরিশোধ করছেন না। ফলে শ্রমিকরা এখন মানবেতর জীবনযাপন করছেন।’ 

শ্রমিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আনিস-উল হক ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অর্থবছরের প্রথম দিকে বরাদ্দ না আসায় শ্রমিকদের মজুরি দেওয়া সম্ভব হয়নি। এখন শ্রমিকদের মজুরি দেওয়ার চেষ্টা করছি। বিষয়টি নিয়ে শ্রমিকরা আমার সাথে দেখা করতে এসেছিল। তাদের মজুরি পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তাদের মজুরি পরিশোধ করা হবে।’

 

ন্যাশনাল ফোল্ডারে ছবি রাখা আছে।

সর্বাধিক পঠিত
  1. তারেক রহমানের শপথে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি : ডব্লিউআইওএন
  2. পুনরায় ভোট গণনা হলে ৫ হাজার ভোটের ব্যবধানে জিতবো
  3. নির্বাচিতরা দুটি শপথ নেবেন : আলী রীয়াজ
  4. কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিস নবনির্বাচিত নুরুল হক নুরের
  5. নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা
  6. দেশবাসীর প্রতি যে আহ্বান জানাল জামায়াত, হটলাইন চালু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x