সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে মুন্সীগঞ্জে কর্মশালা
নিরাপদ সড়ক নিশ্চিত করতে পরিবহন মালিক-শ্রমিক ও চালকদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
আজ রোববার বেলা ১২টার দিকে শহরের থানা কাউন্সিল এলাকার পুলিশ লাইনে এ কর্মশালার আয়োজন করা হয়।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত মহাপরিদর্শক ফাতেমা বেগম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর সার্কেল) এমদাদ হোসেন, এএসপি কামরুল হাসান, জেলার ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্য পুলিশ কর্মকর্তারা।
বাস-মালিক সমিতির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মাওয়া বাসমালিক সমিতির সভাপতি আলী আকবর, মুন্সীগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সানাউল্লা ব্যাপারীসহ শ্রমিক ও বাসচালকরা। আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখন প্রমুখ।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ