Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৭:০৯, ২৩ অক্টোবর ২০১৭
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৭:০৯, ২৩ অক্টোবর ২০১৭
আপডেট: ১৭:০৯, ২৩ অক্টোবর ২০১৭
আরও খবর
মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের শঙ্কা
রোহিঙ্গা বিষয়ক কর্মকৌশল প্রণয়নে ১১ সদস্যের কমিটি, সভাপতি প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকা দেবে অস্ট্রেলিয়া, চুক্তি স্বাক্ষর

‘রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে ব্যবস্থা নিন’

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৭:০৯, ২৩ অক্টোবর ২০১৭
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৭:০৯, ২৩ অক্টোবর ২০১৭
আপডেট: ১৭:০৯, ২৩ অক্টোবর ২০১৭
কুতুপালংয়ে রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। ছবি : এনটিভি

রোহিঙ্গা মুসলিমদের ওপর জাতিগত নিধনকে বিশ্বের সবচেয়ে জঘন্যতম বর্বরতম ঘটনা বলে আখ্যায়িত করেছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ওপর দুর্দশা ও সহিংসতা বন্ধে ব্যবস্থা নিন।’

আজ সোমবার কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জর্ডানের রানি। তিনি বিশ্ববাসীকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন।

দুপুর ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে এসে রানিয়া আবদুল্লাহ যান জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনে। এরপর তিনি রোহিঙ্গা শিশুদের স্কুল পরিদর্শন করেন। তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং ক্যাম্পের শিশুদের সঙ্গে খেলায় মেতে উঠেন।

পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রশংসা করেন রানিয়া। তিনি বলেন, ‘সহানুভূতি, দয়া ও উদারতা প্রদর্শনের জন্য বাংলাদেশের মানুষ ও সরকারকে ধন্যবাদ।’

রানিয়া জানান, জাতিসংঘসহ অন্য সব আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের ওপর সহিংসতা ও দুর্দশা বন্ধে এগিয়ে আসা উচিত।

রানিয়া বলেন, ‘শুধু মানবিক কারণে নয়, ন্যায় বিচারের স্বার্থে বিশ্ববাসীকে রোহিঙ্গাদের পাশে থাকতে হবে।’

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিকসহ জর্ডান দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টা ১০ মিনিটে বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছান জর্ডানের রানি। তাঁর সঙ্গে ছিলেন ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল।

রানিয়ার আল আবদুল্লাহ ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একজন বোর্ড সদস্য। একইসঙ্গে তিনি জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর পরামর্শক।

গত ২৫ আগস্ট মিয়ানমারে সেনা অভিযান শুরুর পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। তাদের দুরবস্থা দেখতে এর আগে বাংলাদেশে এসেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ান।

রোহিঙ্গা রানিয়া আল আবদুল্লাহ
সর্বাধিক পঠিত
  1. ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  2. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. টাঙ্গাইলে খাল পুনঃখনন শেষে অতিরিক্ত সোয়া কোটি টাকা ফেরত দিলেন ইউএনও
  5. জাতীয় অধ্যাপক হলেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ
  6. উত্তপ্ত রাবি : রাকসু ভবন ও লাইব্রেরিতে সংঘর্ষ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x