Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
০৯:৫০, ১০ আগস্ট ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
০৯:৫০, ১০ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:৫০, ১০ আগস্ট ২০১৫
আরও খবর
মানিকগঞ্জে ‘ডাকাতের হাতে’ বৃদ্ধা খুন, পুলিশ বলছে ‘রহস্যজনক’
মানিকগঞ্জে ট্রাক উল্টে ২ ব্যবসায়ী নিহত
মানিকগঞ্জে মন্দিরে আগুন, ইউপি সদস্য আটক

ওমানে গিয়ে দুই যুবক নিখোঁজ

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
০৯:৫০, ১০ আগস্ট ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
০৯:৫০, ১০ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:৫০, ১০ আগস্ট ২০১৫
ওমানে নিখোঁজ আশরাফুল হক আশিস। ফাইল ছবি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার রামদিয়া গ্রামের সালমা বেগম ছালী (৩০) নামের এক মানবপাচারকারীর খপ্পরে পড়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গিয়ে নিখোঁজ হয়েছেন দুই যুবক। আর হোটেলে আটকে রেখে নির্যাতনের শিকার হয়ে প্রাণ নিয়ে দেশে ফিরেছেন জামাই ও শাশুড়ি। এ ঘটনায় সম্প্রতি জেলা প্রশাসকের কাছে নিখোঁজদের উদ্ধার ও মানবপাচারকারী ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিতভাবে আবেদন করেছেন ভুক্তভোগীরা। এ ছাড়া মানিকগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে তাঁদের দুর্দশার কথাও বর্ণনা করেন তাঁরা।

নিখোঁজ ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার রৌহাদহ গ্রামের আকেন মিয়ার ছেলে জাকির হোসেন (৩৩) ও বরংগাখোলা গ্রামের এস এম সোহেলের ছেলে আশরাফুল হক আশিস (২২)। আর দেশে ফেরা দুজন হলেন ঘিওর উপজেলার কড়চাবাদা গ্রামের ফজল মিয়ার স্ত্রী রুশিয়া বেগম (৪৫) ও তাঁর মেয়েজামাই হরিরামপুর উপজেলার সোনাকান্দর গ্রামের মাইনুল ইসলাম (২২)।

রৌহাদহ গ্রামে জাকিরের স্ত্রী মুক্তা আক্তার এনটিভি অনলাইনকে জানান, তাঁদের সংসারে দুই ছেলে। ওমানে সুপারশপে চাকরির জন্য সালমা বেগমকে চার লাখ টাকা দেওয়া হয়। পাঁচ মাস আগে জাকির ওমান চলে যান। সেখানে গেলে তাঁকে সুপারশপে চাকরি তো দেওয়া হয়নি, উপরন্তু সর্বশেষ দেড় মাস আগে জাকির বাড়িতে ফোন দিয়ে জানিয়েছেন, তাঁকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এর পর জাকিরের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

আশিসের বাবা এস এম সোহেল জানান, দুই ছেলের মধ্যে আশিস বড়। ওই সালমা বেগম চার লাখ টাকা নেন ওমানে সুপারশপে চাকরি দেওয়ার কথা বলে। এক বছর আগে আশিস ওমানে চলে যান। ছয় মাস আগে ফোনে একবার আশিস তাকে বলছিল, ‘বাবা, আমাকে বাঁচাও, আমি খুব কষ্টে আছি।’ এর পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি আশিসের সঙ্গে।

রুশিয়া বেগম জানান, সালমা বেগম তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা নেন ওমানে বাড়ির কাজের ভিসা দেওয়ার জন্য। এক বছর আগে তিনি চলে যান ওমানে। সেখানে নেওয়ার পর তাঁকে বাড়ির কোনো কাজ দেওয়া হয়নি।  হোটেলে দিনের পর দিন নির্যাতনের শিকার হন তিনি। পরে বাড়ি থেকে প্লেনের টিকেট কাটার টাকা পাঠালে তিনি দেশে ফিরে আসেন।  মানবপাচারকারী চক্রের শাস্তি দাবি করেন রুশিয়া।

রুশিয়ার মেয়ের স্বামী মো. মাইনুল ইসলাম জানান, তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তাঁর এক মেয়েও রয়েছে। ভাগ্য পরিবর্তনের আশায় তিনি চলতি বছরের ১৯ এপ্রিল ওমান চলে যান। এ জন্য সালমা বেগমকে দিতে হয়েছে সাড়ে তিন লাখ টাকা। সুপারশপের চাকরির কথা বলা হলেও সেখানে গিয়ে তিনি কোনো কাজই করতে পারেননি। তাঁকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। যেখানে তিনি আটকে ছিলেন, সেখানে আরো নানা বয়সী বাংলাদেশি লোকজন ছিল। নানাভাবে চেষ্টার পর গত মঙ্গলবার তিনি দেশে ফিরে এসেছেন।

ভুক্তভোগী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন সময় সালমা বেগম ও তাঁর পরিবারের লোকজনকে খোঁজাখুঁজি করছেন তাঁরা। তবে তাঁর কোনো হদিস মেলেনি। সালমার স্বামী হাসান পাচারের সঙ্গে জড়িত। হাসান ওমানে থাকেন।

এ বিষয়ে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস জানান, নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে নাম-ঠিকানা পর্যবেক্ষণ ও খোঁজখবর নিয়ে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় কাগজ ব্যবস্থা করে হাইকমিশনে পাঠানো হবে। আর অভিযুক্তদের বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

ঘিওর
সর্বাধিক পঠিত
  1. আরেক মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান
  2. কলিমুল্লাহকে আরেক মামলায় গ্রেপ্তারের আবেদন, শুনানি কাল
  3. প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী
  4. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় ভারত : হাইকমিশনার
  6. শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x