Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
কাজী রাশেদ, চান্দিনা
২২:৩৫, ১৫ জানুয়ারি ২০১৮
আপডেট: ২২:৪৯, ১৫ জানুয়ারি ২০১৮
কাজী রাশেদ, চান্দিনা
২২:৩৫, ১৫ জানুয়ারি ২০১৮
আপডেট: ২২:৪৯, ১৫ জানুয়ারি ২০১৮
আরও খবর
হুরন নাহার রশিদ স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত
বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মা আর নেই
জার্মান পার্লামেন্টের সাবেক প্রেসিডেন্ট রিটার মৃত্যুতে ড. ইউনূসের শোক
শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই
দৈনিক রূপসী বাংলার সম্পাদক হাসিনা ওহাব আর নেই

কুমিল্লা উত্তর জেলা বিএনপি সভাপতির ইন্তেকাল

কাজী রাশেদ, চান্দিনা
২২:৩৫, ১৫ জানুয়ারি ২০১৮
আপডেট: ২২:৪৯, ১৫ জানুয়ারি ২০১৮
কাজী রাশেদ, চান্দিনা
২২:৩৫, ১৫ জানুয়ারি ২০১৮
আপডেট: ২২:৪৯, ১৫ জানুয়ারি ২০১৮
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম। ছবি : সংগৃহীত

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম (৬৬) আর নেই। আজ সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি  ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খোরশেদ আলমের ভাতিজা ডা. সাইফুল ইসলাম বাপ্পী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খোরশেদ আলম স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খোরশেদ আলম দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

খালেদা জিয়া, ফখরুল ও মোশাররফের শোক

খোরশেদ আলমের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় বিএনপির চেয়ারপারসন বলেন, ‘মরহুম খোরশেদ আলম জীবদ্দশায় সকল অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপিকে সুসংগঠিত করতে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী মরহুম খোরশেদ আলম আজীবন দলীয় আদর্শের প্রতি ছিলেন অবিচল। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একজন দক্ষ, কর্মনিষ্ঠ ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।’

খালেদা জিয়া মরহুম খোরশেদ আলমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, নিকটজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ খোরশেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, তাঁর মতো ত্যাগী ও আদর্শবাদী নেতার মৃত্যুতে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতাকর্মীদের সুসংগঠিত করে সংগঠনকে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে তার অবদান অনস্বীকার্য।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম খোরশেদ আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুরুপ এক শোকবার্তায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ খোরশেদ আলমকে বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে আখ্যায়িত করে বলেন, তাঁর  মৃত্যুতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্তবাসী করেন। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকে ম্রিয়মান পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সর্বাধিক পঠিত
  1. ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  2. ধামরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
  3. পূবালী ব্যাংকের লকারে রাখা গ্রাহকের ২০০ ভরি স্বর্ণ গায়েবের অভিযোগ
  4. বোতল কুড়িয়ে সংসার চালানো দম্পতির দায়িত্ব নিলেন যুবদলনেতা
  5. সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আব্দুল্লাহর নিঃশর্ত দুঃখপ্রকাশ
  6.  সিদ্ধিরগঞ্জের তিন ভূমি কর্মকর্তাকে বদলি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x