বাংলা একাডেমির নতুন সচিবের যোগদান
বাংলা একাডেমির সচিব হিসেবে মোহাম্মদ আনোয়ার হোসেন কর্মস্থলে যোগদান করেছেন। গতকাল বুধবার তিনি কাজে যোগ দেন। আজ বৃহস্পতিবার একাডেমির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে শুভেচ্ছা জানান।
মোহাম্মদ আনোয়ার হোসেন ১৯৬০ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বাংলা একাডেমির সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন।

অনলাইন ডেস্ক