Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
হালিম খান, নাটোর
১৪:০৬, ০৯ নভেম্বর ২০১৮
হালিম খান, নাটোর
১৪:০৬, ০৯ নভেম্বর ২০১৮
আপডেট: ১৪:০৬, ০৯ নভেম্বর ২০১৮
আরও খবর
দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি
একনেকে অনুমোদন পেয়েই বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা : পানি সম্পদমন্ত্রী
মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের বিশেষ সতর্কতা জারি
আজও বেড়েছে যমুনার পানি, প্লাবিত হচ্ছে চরাঞ্চল

রাজশাহী রুটে চলছে না যান

হালিম খান, নাটোর
১৪:০৬, ০৯ নভেম্বর ২০১৮
হালিম খান, নাটোর
১৪:০৬, ০৯ নভেম্বর ২০১৮
আপডেট: ১৪:০৬, ০৯ নভেম্বর ২০১৮
যান চলাচল বন্ধ করে দেওয়ায় নাটোর-রাজশাহী রুটের ফাঁকা রাস্তাঘাট। ছবি : এনটিভি

নাটোর-রাজশাহী রুটে নাটোর থেকে রাজশাহীগামী যাত্রীবাহী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে আছে। আজ শুক্রবার সকাল ১০টার পর থেকে আকস্মিকভাবে বন্ধ হয়ে যায় সব ধরনের যাত্রীবাহী যান চলাচল।

এ সময় কয়েকজন ব্যক্তি বগুড়া, পাবনাসহ উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল থেকে রাজশাহীর দিকে যাওয়া বাসগুলোকে নাটোরে আটকে দেন। তখন ওইসব বাসের যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

এদিকে বড় যানবাহনগুলোর পাশাপাশি আজই ছোট যানবাহনগুলোকে কড়াকড়িভাবে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে হাইওয়ে পুলিশ। থ্রি হুইলারসহ হালকা সব ধরনের যানবাহন রাস্তায় চলতে দেওয়া হচ্ছে না।

এ প্রসঙ্গে নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এটিএসআই) মোজাম্মেল হোসেন বলেন, ‘মহাসড়কে থ্রি হুইলার, অবৈধ যানবাহন যেগুলো, সেগুলো ওঠা যাবে না। তারই ধারাবাহিকতায় সে জন্য আমরা যেগুলো হাইওয়েতে চলতেছে, সেগুলো ঘুরায় দিছি। তা ছাড়া যেগুলো বাস-ট্রাক, সেগুলোর চলাচল স্বাভাবিক আছে।’

তবে বাস-ট্রাকগুলোকে চলাচলে বাধা দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে মোজাম্মেল বলেন, ‘এটা পরিবহন সেক্টরের কোনো সমস্যার কারণে হয়তো তাঁরা নিয়ন্ত্রণ করতেছে। কিন্তু আমাদের কাছে এ ধরনের কোনো সংবাদ নাই। আমরা শুধু থ্রি হুইলার যেগুলো, সেগুলো চলাচল বন্ধ করতেছি।  মহাসড়কে থ্রি হুইলার চলবে না।’

এদিকে, বাস-ট্রাক চলাচলে কোনো বাধা দেওয়া হচ্ছে না বলে দাবি করছেন পরিবহন নেতারা। তাঁদের সরেজমিনে দেখাতে চাইলেও তাঁরা বাসস্টপেজে গিয়ে দেখতে বলেন। এমনকি এক পরিবহন নেতার নাম জানতে চাওয়া হলে তিনি তাও বলতে রাজি হননি।

ওই পরিবহন নেতা বলেন, ‘বাস তো ঘোরানো হচ্ছে না। ওরা এমনিই যাচ্ছে না। দেখতেছেন না, চলতেছে না গাড়ি? সবই চলতেছে। সব যাচ্ছে গাড়ি। কোনো বাস এখানে ঘুরতেছে না। আমার সঙ্গে আপনার সঙ্গে যাওয়া লাগবে না। এগুলো সবই চলতেছে ভাই। না, কোনো গাড়ি আটকায় নাই। সব গাড়ি চলতেছে।’

নাম জানতে চাইলে তিনি বলেন, ‘পরিচয় আর নামের দরকার নাই তো।  আপনারা জিজ্ঞাসা করছেন, গাড়ি চলতেছে কি না, সবই চলতেছে। ’

এদিকে, আটকে দেওয়া গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের।

দূর-দূরান্ত থেকে এসে বিপাকে পড়া এই যাত্রীদের মধ্যে এক পুরুষ বলেন,  ‘আমরা তো এখন রাজশাহী যাব। এখন গাড়ি বন্ধ যেতে দিচ্ছে না। এখন তো এটা আমাদের সাধারণ যাত্রীদের জন্যে ভোগান্তি। এতে সরকারের কোনো নজর নাই। সরকারের তো দেখভাল করা উচিত।’

আরেক নারী বলেন, ‘ছোট গাড়ি বন্ধ করে দিছে। বড় গাড়ি বন্ধ করে দিছে। বিআরটিসিতেও যাইতে পারছি না। তাইলে আমরা এই রাস্তার মধ্যে ছেলেপেলে নিয়ে যে ভোগান্তি। আমরা যাব কী করে?’

সর্বাধিক পঠিত
  1. ই-জিপি আরও ব্যবহারবান্ধব ও অংশীজনমুখী করতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী
  2. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. রিজার্ভ চুরি : আতিউরসহ ৬৪ জনের বিরুদ্ধে সিআইডির খসড়া চার্জশিট
  4. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. খুলনায় গৃহপরিচারিকা নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার
  6. হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে নিহত ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x