বাজিতপুরে দুর্বৃত্তদের আঘাতে বৃদ্ধ নিহত
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দুর্বৃত্তদের আঘাতে আমরুত মিয়া (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হালিমপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আমরুত মিয়া পশ্চিম কুতুবপুর গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন বলে জানা গেছে।
নিহত আমরুতের ছোট ভাই ও মাদ্রাসাশিক্ষক হাবিবুর রহমান জানান, মধ্যরাতে আমরুত মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় আমরুত মিয়া ডাকাতদের চিনে ফেললে ডাকাতরা তাঁকে ধরে পিঠে বল্লম দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জানতে চাইলে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ