Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মঈনুল হক বুলবুল, সিলেট
২২:০৯, ২৪ অক্টোবর ২০১৫
আপডেট: ১৫:৩৪, ২৫ অক্টোবর ২০১৫
মঈনুল হক বুলবুল, সিলেট
২২:০৯, ২৪ অক্টোবর ২০১৫
আপডেট: ১৫:৩৪, ২৫ অক্টোবর ২০১৫
আরও খবর
২২ বছর পর খালাস পেলেন ফজলু মিয়া
‘আমি কোনো অপরাধ করিনি’
অবশেষে মুক্তি পেলেন ফজলু মিয়া

২৪ বছর পর অন্ধ মায়ের বুকে ফজলু

মঈনুল হক বুলবুল, সিলেট
২২:০৯, ২৪ অক্টোবর ২০১৫
আপডেট: ১৫:৩৪, ২৫ অক্টোবর ২০১৫
মঈনুল হক বুলবুল, সিলেট
২২:০৯, ২৪ অক্টোবর ২০১৫
আপডেট: ১৫:৩৪, ২৫ অক্টোবর ২০১৫
দীর্ঘ ২৪ বছর পর ছেলে ফজলু মিয়াকে কাছে পেলেন মা। ছবি : এনটিভি
 

যে আদরের সন্তানের খোঁজে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন বাকপ্রতিবন্ধী বৃদ্ধ মা, সেই ফজলু মিয়াকে ২৪ বছরের বেশি সময় পর কাছে পেয়েছেন তিনি। অন্ধ মা আদরের ছেলের চোখে-মুখে হাত বুলিয়ে আনন্দে কেঁদে ফেলেন। অস্ফুট স্বরে বলতে থাকেন, বা বা, মা মা করে।

urgentPhoto

সঙ্গে ছিলেন ফজলুর বোন, মামাসহ অন্য আত্মীয়স্বজন। তাঁরাও দীর্ঘদিন পর ফজলুকে দেখতে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন। 

আজ শনিবার সন্ধ্যায় সিলেট দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন পরিষদ রেস্টহাউসে ফজলুর পরিবারের এই মিলন হয়। এ সময় উপস্থিত ফজলুর বন্ধু, জামালপুর জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

১৯৯৩ সালের ১১ জুলাই সিলেটের আদালতপাড়া থেকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় আটক করা হয়েছিল ফজলু মিয়াকে। এরপর পাগল আইনে তাঁর নামে মামলা করা হয়। ২০০২ সালে ফজলুকে কারাগার থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। এই আদেশের পরও কেটে যায় ১৩টি বছর। তবু কারাফটক পার হতে পারেননি ফজলু। এরপর বিনা বিচারে কারাগারে থাকা ফজলু মিয়াকে ছাড়িয়ে আনতে ২০০৫ সালে হাইকোর্টে একটি রিট করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। তারপরও কারাগারেই থাকতে হয় ফজলুকে।

আদালতের চোখে কোনো অপরাধ না করেও এ পর্যন্ত অন্তত ১৯৭ বার আদালতে হাজিরা দিতে হয়েছিল ফজলু মিয়াকে। সবশেষ এনটিভিতে প্রতিবেদন প্রচারের পর বিষয়টি সবার দৃষ্টিতে আসে। গত ১৪ অক্টোবর তাঁর ১৯৮তম হাজিরার দিন বেলা ১১টায় সিলেট মুখ্য মহানগর হাকিম জহুরুল হক চৌধুরী দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ফজলুর সহপাঠী কামাল উদ্দিন রাসেলের জিম্মায় জামিন আবেদন মঞ্জুর করেন। পরদিন ১৫ অক্টোবর রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতা ও ফজলুর গ্রামবাসী তাঁকে জেলগেটে সংবর্ধনা দেন। এরপর পাগল আইনে করা মামলা থেকে ২০ অক্টোবর খালাস পান ফজলু মিয়া।

জামালপুরের সদর উপজেলার ছাউনিয়া কামালখানপুর গ্রামে বিষু মিয়া ও মজিরুন বেওয়ার ছেলে ফজলু। ফজলুর বড় মামা আবদুল হালিম এনটিভি অনলাইনকে জানান, ১৯৭৭-৭৮ সাল থেকে ফজলু হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে যান। অনেক সন্ধান করেও তাঁর সন্ধান পাননি। ১৯৮৩ সালের দিকে তিনি ঢাকায় যান। পথে হঠাৎ কেউ মামা বলে ডাক দেন। তাকিয়ে দেখেন ফজলু। তিনি এখানে কেন জানতে চাইলে বলেন, তিনি এখানে সিলেটের গোলাম মাওলার মনিহারি দোকানে কাজ করেন। ফজলুকে বলা হয়, তাঁর সন্ধানে তাঁর মা কাঁদতে কাঁদতে অস্থির। কবে বাড়ি যাবেন জানতে চাইলে বলেন, কিছুদিন পর যাবেন। ১৯৮৭ সালের দিকে ফজলু তাঁর দোকান মালিক গোলাম মাওলাকে নিয়ে বাড়ি যান। এরপর ১৯৯১ সালে ফজলু একা বাড়ি যান। চার-পাঁচদিন থাকার পর কাউকে কিছু না বলে ফজলু আবার চলে যান। তারপর আর ফজলুর সন্ধান পাননি। ভেবেছিলেন ফজলু হয়তো মারা গেছেন।

ফজলুর ছোট বোন হামিদা বানু জানান, ভাই নিখোঁজের পর তাঁর মা শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। তাঁরা পাগলপ্রায় হয়ে বিভিন্ন স্থানে খুঁজেছেন। কিন্তু ভাই ফজলুকে পাননি।

হামিদা বানু বলেন, ‘আজ আমার অনেক শান্তি লাগছে। পরান জুড়িয়ে গেছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া।’

এদিকে পরিবারের কাছে ফজলুকে ফিরিয়ে দিতে পেরে নিজের সন্তুষ্টির কথা আবেগজড়িত কণ্ঠে জানান আদালত থেকে ফজলুর জিম্মাদার কামাল উদ্দিন রাসেল। তিনি জানান, ফজলুর মা চোখে দেখতে পারেন না। কিন্তু মা তাঁর অন্তর্চোখ দিয়ে তাঁর ছেলেকে দেখেছেন। ফজলুকে পাওয়ায় তিনি সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

এদিকে জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জ্যোতিশ্বর পালকে ফজলুর মায়ের সঙ্গে তেতলী ইউনিয়ন পরিষদ রেস্টহাউসে পাঠানো হয়। তিনি জানান, ফজলুর দীর্ঘ এ পরিবার বিচ্ছেদের পর পুনর্মিলনে থাকতে পেরে তিনিও অনেক খুশি।

এনডিসি বলেন, জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান সাংবাদিকদের মাধ্যমে ফজলুর ঘটনা জানতে পারেন। তিনি ফজলু মিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি সিলেটে ফজলু মিয়ার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করেন। ফজলু মিয়াকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক ও আইনগতসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এনডিসি।

ফজলু মিয়া
সর্বাধিক পঠিত
  1. আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কাঁদলেন পুলিশের এসআই
  2. আদালতের বাইরে পুলিশি হেফাজতে আসামির সঙ্গে কথা ও প্রচার নিষিদ্ধ
  3. রামিসা হত্যা মামলা : ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  4. খানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
  5. পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
  6. রামিসা হত্যা মামলা : আদালতে যা বললেন বাবা, মা ও বোন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x