Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মোস্তাফিজ আমিন, ভৈরব
০৫:১৫, ২৫ অক্টোবর ২০১৫
আপডেট: ০৮:২৭, ২৫ অক্টোবর ২০১৫
মোস্তাফিজ আমিন, ভৈরব
০৫:১৫, ২৫ অক্টোবর ২০১৫
আপডেট: ০৮:২৭, ২৫ অক্টোবর ২০১৫
আরও খবর
১৭ বছর ধরে তালাবদ্ধ কেশবপুর পাবলিক লাইব্রেরি
দিনাজপুরে তাপপ্রবাহ অব্যাহত, ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন
ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী বন্ধ করা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
চাঁদপুরে তিন নদীর মোহনা মোলহেডে উচ্ছেদ অভিযান
শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

কৃষকের ইশকুল

মোস্তাফিজ আমিন, ভৈরব
০৫:১৫, ২৫ অক্টোবর ২০১৫
আপডেট: ০৮:২৭, ২৫ অক্টোবর ২০১৫
মোস্তাফিজ আমিন, ভৈরব
০৫:১৫, ২৫ অক্টোবর ২০১৫
আপডেট: ০৮:২৭, ২৫ অক্টোবর ২০১৫
কিষান ও কিষানিদের নিয়ে কিশোরগঞ্জের ভৈরবে চলছে কৃষক মাঠ স্কুল। ছবি : এনটিভি

দেখতে হয়তো অন্য দশটা সাধারণ স্কুলের মতোই। শিক্ষক আছে, শিক্ষার্থী আছে। নিয়ম করে পড়াশোনাও আছে। ব্যতিক্রম শুধু শিক্ষার্থীদের ক্ষেত্রে। এখানকার স্কুলের শিক্ষার্থীরা আর সব স্কুলের মতো নয়। এখানকার শিক্ষার্থীরা সবাই কিষান-কিষানি। হাতে-কলমে কৃষিবিষয়ক শিক্ষা নেওয়ার জন্যই তাঁরা এখানে আসেন। শিক্ষা শেষে তাঁরা ফিরে যান মাঠে।

কিশোরগঞ্জের ভৈরবে পরিচালিত হচ্ছে এই ‘কৃষক মাঠ স্কুল’। কৃষি অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত হচ্ছে এ স্কুল। সমন্বিত খামার ব্যবস্থাপনার আওতায় এ স্কুলে আর্থিক সহযোগিতা দিচ্ছে ডেনমার্ক সরকার।

শিক্ষার্থীরা জানান, এ স্কুলে তাঁরা মূলত সারা বছর বাড়ির আঙিনায় নানা রকমের বিষমুক্ত সবজি চাষ, হাঁস-মুরগি পালন, দেশীয় পদ্ধতিতে গরু-ছাগল মোটাতাজাকরণ, মৎস্য চাষ, ফলের আবাদ, ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির নানা কৌশল শিখছেন এবং পরে এ জ্ঞান কাজে লাগিয়ে তাঁরা নিজেদের আর্থিক সক্ষমতা বাড়াচ্ছেন। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রয়োজনীয় পুষ্টির ব্যাপারেও তাঁরা সচেতন হচ্ছেন এ স্কুলের মাধ্যমে।

কৃষি অধিদপ্তরের ভৈরব কার্যালয় জানায়, এ স্কুলে সাধারণত এলাকার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পরিবারের সদস্যদেরই শিক্ষার্থী হিসেবে নির্বাচিত করা হয়।

তাঁদের দক্ষতা ও ক্ষমতায়নের সক্ষমতা তৈরি, কৃষক সংগঠন গড়ে তোলার মাধ্যমে তাঁদের ক্ষমতায়ন করা, সেবা প্রদানকারী সংস্থা, বাজার নিয়ন্ত্রণকারী এবং ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থার সঙ্গে যোগসূত্র তৈরির কাজটিও এখান থেকে তাঁরা শিখতে পারেন।

একই পরিবারের কিষান ও কিষানি কৃষক মাঠ স্কুলের শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হন। ২৫ জন কৃষক ও ২৫ জন কিষানি—মোট ৫০ জন শিক্ষার্থী নিয়ে স্কুলটি পরিচালিত হয়। তাঁরা সপ্তাহে দুদিন স্কুলে এসে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করেন। টানা ৪২ সপ্তাহ পরিচালিত হওয়ার পর একেকটি স্কুলের শিক্ষা কার্যক্রম শেষ হয়। শিক্ষা কার্যক্রম শেষে প্রতি শিক্ষার্থী দেড় হাজার টাকা পান। পাশাপাশি তাঁরা বিনামূল্যে বীজ, সার, গাছের চারাসহ হাঁস-মুরগি ও পশু পালনের খামার তৈরির সরঞ্জাম পেয়ে থাকেন।

ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া, সিদ্দিরচর, শিবপুর ইউনিয়নের ছনছাড়া ও শিমুলকান্দি ইউনিয়নের পাঁচঘরহাটি, তেয়ারিরচর গ্রামের কৃষক রবিউল্লাহ, তাসলিমা, বাসির মিয়া, আবুল খায়ের, লিপি বেগমের মতো অনেকেই জানান, কৃষক মাঠ স্কুল থেকে সমন্বিত খামার ব্যবস্থাপনায় শিক্ষা গ্রহণ করে তাঁরা বেশ ভালো আছেন। তাঁদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিসহ পরিবারে সচ্ছলতা ফিরে আসছে।

এই স্কুল থেকে যাঁরা ভালো ফল করেন, তাঁরাই আবার পরে স্কুলের কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নিয়োগ পান। প্রতিটি স্কুলে একজন কিষান ও একজন কিষানি শিক্ষক হিসেবে থাকেন। ওই কিষান-কিষানি শিক্ষকরা সপ্তাহে প্রতিটি ক্লাসের জন্য সাড়ে চারশ টাকা করে ভাতা পেয়ে থাকেন।

অন্যদিকে স্কুলগুলোর সার্বিক দেখাশোনার দায়িত্বে থাকেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। আর অতিথি শিক্ষক হিসেবে থাকেন উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। তাঁরাও ভাতা পান। স্কুলের সার্বিক সমন্বয়কারীর ভূমিকায় থাকেন সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা।

এ ব্যাপারে ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কালাম এনটিভি অনলাইনকে জানান, এখানকার শিক্ষা কাজে লাগিয়ে কৃষকরা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় কাজে ভালো ভূমিকা রাখছেন। এতে করে দেশের কৃষি ও অর্থনীতি উন্নতির চরম শিখরে উপনীত হবে।

সর্বাধিক পঠিত
  1. বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
  2. সুপ্রিম কোর্ট ভবনের টয়লেট থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
  3. ঈদে বেড়াতে যাওয়ার পথে পিকআপচাপায় শ্যালক-দুলাভাই নিহত
  4. শুনানি শেষে সোহেল বললেন, ‘রামিসা হত্যায় ডলারও জড়িত’
  5. বেনাপোল সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি
  6. ঈদের দিন কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x