Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মহব্বত হোসেন, টাঙ্গাইল
১১:০৫, ১৭ নভেম্বর ২০১৫
আপডেট: ১১:২৪, ১৭ নভেম্বর ২০১৫
মহব্বত হোসেন, টাঙ্গাইল
১১:০৫, ১৭ নভেম্বর ২০১৫
আপডেট: ১১:২৪, ১৭ নভেম্বর ২০১৫
আরও খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৪৯৩ মামলা
পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
রমজানের বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান
ঈদের আগেই আমরা ফ্যামেলি কার্ড পাবো : জাহান্দার আলী
জাতীয় ভোটার দিবসের কর্মসূচি স্থগিত করল ইসি

টাঙ্গাইলে নানা আয়োজনে পালিত হচ্ছে ভাসানীর মৃত্যুবার্ষিকী

মহব্বত হোসেন, টাঙ্গাইল
১১:০৫, ১৭ নভেম্বর ২০১৫
আপডেট: ১১:২৪, ১৭ নভেম্বর ২০১৫
মহব্বত হোসেন, টাঙ্গাইল
১১:০৫, ১৭ নভেম্বর ২০১৫
আপডেট: ১১:২৪, ১৭ নভেম্বর ২০১৫
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ছবি : এনটিভি

আজ ১৭ নভেম্বর। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী। 

দিবসটি উপলক্ষে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচি পালন করছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। 

সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর ভাসানীর পরিবারের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। 

আজ অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন তেলাওয়াত, গরিব-দুঃখীদের মধ্যে খাবার বিতরণ ও আলোকচিত্র প্রদর্শনী। 

সাম্রাজ্যবাদ, সামন্তবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড় গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম শরাফত আলী খান। 

১৯০৭ থেকে ১৯০৯ সাল পর্যন্ত ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেন ভাসানী। ওই সময়ে ব্রিটিশবিরোধী আন্দোলনে অনুপ্রাণিত হন তিনি। বিশেষ করে শায়খুল হিন্দ মাহমুদুল হাসান এবং অন্যান্য প্রগতিশীল ইসলামী চিন্তাবাদের দ্বারা প্রভাবিত হয়ে ব্রিটিশবিরোধী তৎপরতায় যুক্ত হন তিনি। 

১৯০৯ সালে টাঙ্গাইলের কাগমারীতে একটি স্কুলে যোগ দেন ভাসানী। ১৯১৪ সালে তৎকালীন পূর্ববঙ্গের নেত্রকোনা ও শেরপুরে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন তিনি।

১৯১৭ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে রাজনীতি শুরু করেন মওলানা ভাসানী। ১৯১৯ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। পরের বছর ১৯২০ সালে তাঁকে গ্রেপ্তার ও কারাবন্দি করা হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর খিলাফত আন্দোলনে যোগ দেন ভাসানী। 

১৯২১ সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে যোগ দেন ভাসানী। ওই সময়ে কিছুদিন কারাবন্দি ছিলেন তিনি। ১৯৩০ সালে মুসলিম লীগে যোগ দেন এই জননেতা।

১৯৩৭ সালে আসাম বিধানসভায় বিধায়ক নির্বাচত হন ভাসানী। ১৯৪৬ সাল পর্যন্ত তিনি বিধায়ক ছিলেন। এর দুই বছর আগে ১৯৪৪ সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। 

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হওয়ার পর ১৯৪৯ সালের ২৩ জুলাই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন ভাসানী। তিনি সভাপতি এবং শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

১৯৫২ সালের ৩১ জানুয়ারি ঢাকা বার লাইব্রেরিতে ‘সর্বদলীয় ভাষা সংগ্রাম কমিটি’ গঠন করেন ভাসানী। ১৯৫৩ সালের ২১-২৩ অক্টোবর অনুষ্ঠিত কাউন্সিলে আওয়ামী মুসলিম লীগের নাম পরিবর্তন করে আওয়ামী লীগ করেন।

১৯৫৬ সালে দুর্ভিক্ষপীড়িতদের খাদ্য সরবরাহের দাবিতে অনশন শুরু করেন ভাসানী।

১৯৫৭ সালের ২৫ জুলাই পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন ভাসানী। 

১৯৬৮ সালের ১২ অক্টোবর টাঙ্গাইলের মির্জাপুর হাসপাতাল থেকে জেনারেল আইয়ুব খানের সরকার ভাসানীকে গ্রেপ্তার করে। পরের বছর ১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেন ভাসানী। ওই মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্য রাজবন্দিদের মুক্তিদের দাবিতে তাঁর ওই আন্দোলন ব্যাপক সাড়া ফেলে। 

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকায় মৃত্যু হয় মহান এ নেতার। তাঁর বয়স হয়েছিল ৯৬। তাঁকে টাঙ্গাইলের সন্তোষে সমাহিত করা হয়। 

সর্বাধিক পঠিত
  1. জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে প্রার্থী মন্ত্রী খলিলুর রহমান
  2. রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
  3. অপরাধীর দলীয় পরিচয় নয়, আইন অনুযায়ী ব্যবস্থা নিন : ফজলে হুদা বাবুল
  4. দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী
  5. শিগগির ১৮০ শূন্য পদে পুলিশ সার্জেন্ট নিয়োগ
  6. তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াধীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x