যশোরে হরতালের প্রভাব নেই, আটক ৫৭
যশোরের কোতোয়ালি থানাহাজতে আটক ব্যক্তিরা। ছবি : এনটিভি
জামায়াতে ইসলামীর ডাকা হরতালে কোনো প্রভাব পড়েনি যশোরে। কোথাও পিকেটারদের দেখা যায়নি। অফিস-আদালত, দোকানপাট খোলা রয়েছে। স্বাভাবিক ছিল যানবাহন চলাচল।
এদিকে হরতালের আগে গতকাল রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৫৭ জনকে আটক আটক করেছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ জানান, আটক ব্যক্তিদের মধ্যে জামায়াতের পাঁচ, শিবিরের দুই ও বিএনপির একজন কর্মী রয়েছেন। অন্যরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

সাইফুল ইসলাম সজল, যশোর