Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২০:২২, ০২ ডিসেম্বর ২০১৫
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২০:২২, ০২ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২০:২২, ০২ ডিসেম্বর ২০১৫
আরও খবর
কাশিমপুর কারাগার থেকে পালালেন নারী বন্দি
চোরকে শাস্তি দিয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়াল গ্রামবাসী
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের আমলের ঐতিহাসিক ‘দা’ উদ্ধার
কক্সবাজার সৈকতে আকস্মিক টর্নেডোর আঘাত
ঐতিহ্যবাহী মন্দিরে এসি উপহার দিলেন বিএনপি নেতা

দেশে ফিরল আরো ৪৮ অভিবাসন প্রত্যাশী

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২০:২২, ০২ ডিসেম্বর ২০১৫
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২০:২২, ০২ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২০:২২, ০২ ডিসেম্বর ২০১৫
মিয়ানমার থেকে আজ বুধবার দেশে ফিরেছে অভিবাসন প্রত্যাশী আরো ৪৮ জন বাংলাদেশি। তারা মিয়ানমারের ঢেঁকিবুনিয়ায় পতাকা বৈঠক শেষে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম পয়েন্ট দিয়ে দেশে ফিরে। ছবি : এনটিভি

মিয়ানমার থেকে দেশে ফিরেছে অভিবাসন প্রত্যাশী আরো ৪৮ জন বাংলাদেশি। মিয়ানমারের ঢেঁকিবুনিয়ায় পতাকা বৈঠক শেষে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম পয়েন্ট দিয়ে আজ বুধবার বিকেল ৩টায় তাঁদের দেশে নিয়ে আসেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধিদল।

মিয়ানমারের ঢেঁকিবুনিয়া বিজিপি ক্যাম্পে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে পতাকা বৈঠকে ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার।

প্রতিনিধিদলের পর্যবেক্ষক ছিলেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল আনিসুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা।

অপরদিকে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন মংডু ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের উপপরিচালক চ্যা নেইং।

বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল আনিসুর রহমান বলেন, মিয়ানমারে যদি আরো বাংলাদেশি থাকে তাদেরও যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফিরিয়ে আনা হবে। বৈঠকের মাধ্যমে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরো উন্নয়ন ঘটেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, দেশে ফেরত আসা ৪৮ জন ১৩টি জেলার অধিবাসী। এর মধ্যে কক্সবাজারের ১৯ জন রয়েছে। তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত খাদ্য, চিকিৎসা ও যাতায়াত খরচসহ সব ধরনের সহায়তা দেবে আইওএম।

ফিরিয়ে আনা ৪৮ অভিবাসন প্রত্যাশীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। আজ ও আগামীকাল বৃহস্পতিবার তাদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের ডরমেটরিতে রেখে অধিকতর যাচাই-বাছাই করা হবে। পরে তাদের জবানবন্দি নেবে জেলা প্রশাসন ও পুলিশ। এরপর আগামী শুক্রবার নাগাদ সবাইকে নিজ নিজ পরিবারের কাছে ফেরত দেওয়া হবে বলে জানান আইওএম কর্মকর্তা আসিফ মুনীর।

এর আগে মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়াদের মধ্য থেকে ছয় দফায় ৭২৯ জন অভিবাসন প্রত্যাশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। আজকের ৪৮ জনসহ মোট ৭৭৭ জন অভিবাসন প্রত্যাশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এর আগে গত ৮ জুন ১৫০, ১৯ জুন ৩৭, ২২ জুলাই ১৫৫, ১০ আগস্ট ১৫৯, ২৫ আগস্ট ১২৫ ও ১২ অক্টোবর ১০৩ জনকে ফিরিয়ে আনা হয়েছিল।

সর্বাধিক পঠিত
  1. দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
  2. বন্যাকবলিত চট্টগ্রামের পাঁচ জেলায় সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী
  3. নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম
  4. বাংলাদেশিদের জন্য বিশ্বের সম্ভাব্য সব জায়গায় শ্রমবাজার উন্মুক্ত হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  5. নেত্রকোনায় রথযাত্রা ও রথমেলায় হাজারো ভক্তের আগমন
  6. সকালের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x