জয়পুরহাটে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ
জয়পুরহাটে পৌরসভাসহ বিভিন্ন গ্রামের প্রায় দুই হাজার হতদরিদ্র, প্রতিবন্ধী, এতিম ও দুস্থ নারী-পুরুষের মধ্যে গতকাল কম্বল বিতরণ করা হয়। ছবি : এনটিভি
জয়পুরহাটে পৌরসভাসহ বিভিন্ন গ্রামের প্রায় দুই হাজার হতদরিদ্র, প্রতিবন্ধী, এতিম ও দুস্থ নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট শহরতলির গুলশান মোড় এলাকায় আন্তর্জাতিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের উদ্যোগে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের বগুড়া অঞ্চলের এডিপি ম্যানেজার লোটাস চিসিম, জেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক অপূর্ব সরকার প্রমুখ।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট