Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২২:০৩, ১৩ ডিসেম্বর ২০১৫
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২২:০৩, ১৩ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২২:০৩, ১৩ ডিসেম্বর ২০১৫
আরও খবর
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন
‘লাশে কাঠ দিয়েছে কনস্টেবল জুয়েল, আগুন দিয়েছে মামুন’
হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের রেজিস্ট্রার পদে রদবদল
খালাস পেলেন রাজসাক্ষী আফজাল
আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো : সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড
ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

জয়পুরহাটে এক বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২২:০৩, ১৩ ডিসেম্বর ২০১৫
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২২:০৩, ১৩ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২২:০৩, ১৩ ডিসেম্বর ২০১৫

জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. আবদুল মজিদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কাল সোমবার থেকে তাঁর আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। একই অভিযোগে নাজমুল ইসলাম জনি নামের এক আইনজীবীর সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয়।

ডিসেম্বর মাসে জেলা জজ আদালত বন্ধ থাকায় জামিন শুনানির জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. আবদুল মজিদ বর্তমানে অবকাশকালীন জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তাঁর মন্তব্য জানা যায়নি। তবে এর আগে তিনি সাংবাদিকদের কাছে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

আজ রোববার বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনে জেলা আইনজীবী সমিতির এক জরুরি সাধারণ সভায় সমিতির সদস্যরা এই সিদ্ধান্ত নেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী রাব্বিউল হাসান মোনেমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু নাসিম মো. শামীমুল ইসলাম, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল, রেজাউল ইসলাম, ইউনুছার রহমান, মোকছেদুর রহমান প্রমুখ।

ঘুষ-দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে গুরুত্বপূর্ণ মামলায় জামিন দেওয়ায় আইনজীবীরা ওই বিচারককে অন্যত্র বদলি না করা পর্যন্ত অবকাশকালীন জজ আদালত এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত নেন। সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া ওই বিচারকের সঙ্গে ঘুষ দুর্নীতিতে জড়িত থেকে জাল কাগজপত্র তৈরির মাধ্যমে আদালত থেকে জামিন নিয়ে দেওয়ার অভিযোগে জেলা আইনজীবী সমিতির সদস্য নাজমুল ইসলাম জনির সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁর সদস্য পদ স্থায়ীভাবে স্থগিত করার জন্য কারণ দর্শানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত জরুরি সভায় গৃহীত সিদ্ধান্তগুলো সমিতির পক্ষ থেকে লিখিত আকারে স্থানীয় সাংবাদিকদের সরবরাহ করা হয়।

অভিযোগ অস্বীকার করে আইনজীবী নাজমুল ইসলাম জনি মুঠোফোনে দাবি করেন, তিনি ঘুষ-দুর্নীতির সঙ্গে জড়িত নন।

সর্বাধিক পঠিত
  1. বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
  2. ট্রেনের ধাক্কায় ঝরল রাবি শিক্ষার্থীর প্রাণ
  3. হাদি হত্যা : জাতিসংঘকে তদন্তের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত
  4. মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ৩ বন্ধুর
  5. গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x