জয়পুরহাটে ১৬ জনের মনোনয়ন প্রত্যাহার
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার জয়পুরহাটের তিনটি পৌরসভা নির্বাচনে পাঁচজন মেয়র পদপ্রার্থী, ১০ জন সাধারণ কাউন্সিলর ও একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের মধ্যে জয়পুরহাট পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির দুজন বিদ্রোহী মেয়র প্রার্থী, কালাইয়ে আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীসহ দুজন ও আক্কেলপুর পৌরসভায় একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী রয়েছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিল পদে জয়পুরহাটে চারজন, আক্কেলপুরে চারজন ও কালাইয়ে দুজন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জয়পুরহাটে একজন প্রার্থী রয়েছেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট