রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুল, সম্পাদক জয়শ্রী
শহিদুল ইসলামকে সভাপতি ও জয়শ্রী ভাদুড়ীকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির কার্যালয়ে সাবেক সাধারণ সম্পাদক আলী রমজান ১৭ সদস্যের এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি কায়কোবাদ আল-মামুন, জাকির হোসেন তমাল, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, প্রদীপ সরকার, কোষাধ্যক্ষ অধরা মাধুরী পরমা, সাংগঠনিক সম্পাদক রাইসা জান্নাত, দপ্তর সম্পাদক আলী হুসাইন মিঠু ও প্রচার সম্পাদক শিহাবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ফারুক খান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, সংস্কৃতিবিষয়ক সহসম্পাদক জুলহক জুয়েল, সদস্য মাহফুজ মুন্না, আলী ইউনুস হৃদয়, মর্তূজা নূর।
নতুন কমিটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতিসহ বিভিন্ন রাজনৈতিক, প্রগতিশীল, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অভিনন্দন জানিয়েছে।

রাবি সংবাদদাতা