Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৩:১৬, ১৩ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৮:১১, ১৩ জানুয়ারি ২০১৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৩:১৬, ১৩ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৮:১১, ১৩ জানুয়ারি ২০১৬
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় আহত মাদ্রাসাছাত্রের মৃত্যু

শান্ত ব্রাহ্মণবাড়িয়া

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৩:১৬, ১৩ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৮:১১, ১৩ জানুয়ারি ২০১৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৩:১৬, ১৩ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৮:১১, ১৩ জানুয়ারি ২০১৬
মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী ও ছাত্রলীগের সংঘর্ষ এবং মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় শহরজুড়ে ব্যাপক তাণ্ডবের পর আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া শহর স্বাভাবিক হতে শুরু করেছে। সকাল থেকে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী ও ছাত্রলীগের সংঘর্ষ এবং মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় শহরজুড়ে ব্যাপক তাণ্ডবের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

আজ বুধবার সকাল থেকে শহরের দোকানপাট খুলতে শুরু করে। শুরু হয়েছে স্কুল-কলেজ। ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালতে শান্তিপূর্ণ কাজকর্ম চলছে। 

এদিকে, এ ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

urgentPhoto

গত সোমবার সন্ধ্যায় জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমের মালিক রনির সঙ্গে শহরের বড় মাদ্রাসার এক ছাত্রের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে মাদ্রাসাছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ বাধে। পরে এতে ছাত্রলীগ ও এলাকাবাসী যোগ দেয়। এতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। চার ঘণ্টা পর রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাদ্রাসার ছাত্র হাফেজ মাসুদুর রহমানের (২২)। তাঁর গ্রামের বাড়ি নবীনগর উপজেলার সামন্তঘর গ্রামে।

সোমবার রাতে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাদ্রাসায় হামলা চালিয়ে মাসুদুর রহমানকে হত্যা করেন বলে অভিযোগ করে মাদ্রাসার ছাত্ররা। এ অভিযোগ তুলে ছাত্ররা মঙ্গলবার ভোরে মাদ্রাসা থেকে বেরিয়ে শহরে বিক্ষোভ মিছিল শুরু করে। মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় আন্দোলনকারীরা। তারা শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা বেশ কিছু স্থানে ভাঙচুর করে বলেও জানায় প্রত্যক্ষদর্শীরা।

এ সময়ে শহরের টিএ রোড ও ব্রিজের মোড় এলাকায় মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেই দফায় দফায় সংঘর্ষ হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অবরোধ করে বিক্ষোভকারীরা। সেখানে দফায় দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। রেলস্টেশন অবরোধ করে সেখানে হামলা ও ভাঙচুর চালায় ছাত্ররা। তারা রেললাইনের বিভিন্ন স্থানে আগুন দেয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ প্রায় নয় ঘণ্টা বন্ধ থাকে।

পরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসার শীর্ষ আলেম-ওলামাদের সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহাবুবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আলোচনায় বসে। দুই ঘণ্টাব্যাপী আলোচনা শেষে জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সাজিদুর রহমান হরতাল প্রত্যাহারের এ ঘোষণা দেন। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদ, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪-এর অধিনায়কসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে আলেম-ওলামাদের দাবি অনুযায়ী সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে সহকারী পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে নেওয়া হয়।

রাতেই ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংঘর্ষ
সর্বাধিক পঠিত
  1. ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
  2. ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থীর সাথে বাদানুবাদ ধরা পড়ল সেনাবাহিনীর বডি ক্যামেরায়
  3. নতুন নাম পাচ্ছে র‍্যাব, পোশাকেও আসছে পরিবর্তন
  4. নাহিদ ইসলামের রিট খারিজ, নির্বাচনে বাধা নেই কাইয়ুমের 
  5. বিএনপির ইশতেহার ঘোষণা কবে জানালেন ড. মাহদী আমিন
  6. রমজানে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x