নাশকতার পরিকল্পনা, ঢাকায় আটক ২১
নাশকতা পরিকল্পনার অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ২১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত তাঁদের আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির আট ও জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মী রয়েছেন।
এদিকে, গত ৬ জানুয়ারি থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা চলমান অবরোধের মধ্যে দফায় দফায় হরতাল আহ্বান করা হয় দলটির পক্ষ থেকে। প্রতিবারই প্রথম দফায় ৭২ ঘণ্টা হরতাল ডেকে পরে আরো ৪৮ ঘণ্টা সময় বৃদ্ধি করছে দলটি। এ পর্যন্ত ছয়বার ১২০ ঘণ্টা করে হরতাল ডেকেছে ২০-দলীয় জোট।

অনলাইন ডেস্ক