জয়পুরহাটে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ
ছবি : এনটিভি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্তের বিভিন্ন গ্রামের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তের বিজিবির ১৪টি ক্যাম্প এলাকার বিভিন্ন গ্রামে মোট এক হাজার ৪০০ দুঃস্থ ও অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করবে জয়পুরহাটের বিজিবি-৩। গতকাল শনিবার থেকে এ কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এ কর্মসূচির আওতায় আজ রোববার সকালে উপজেলার আটাপাড়া কোম্পানি ক্যাম্পের কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন ওই এলাকার ১০০ দুঃস্থ ও অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন। ওই সময় বিজিবির সদস্য ছাড়াও সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ক্যাপ্টেন এম আশরাফ আলী (পিপিএম) জানান, পর্যায়ক্রমে এক হাজার ৪০০ দুঃস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হবে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট