গজারিয়ায় মেঘনায় অভিযানে ৬০০ কেজি জাটকা উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এমভি জামাল-৩ লঞ্চ থেকে ৬০০ কেজি জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ শনিবার সকাল ৭টার দিকে মেঘনা নদীর মোহনায় ঢাকাগামী লঞ্চ থেকে এই জাটকা উদ্ধার করা হয়।
গজারিয়া কোস্টগার্ডের পিটি অফিসার মুস্তাফিজুর রহমান বলেন, নদীতে টহলরত অবস্থায় ঢাকাগামী এমভি জামাল-৩ লঞ্চটিতে অভিযান চালানো হয়। তখন ৬০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ