পাবনায় ডায়াবেটিক সচেতনতা দিবস পালিত
পাবনা ডায়াবেটিক সমিতির আয়োজনে বর্ণাঢ্য র্যালি। ছবি : এনটিভি
নানা আয়োজনে আজ পাবনায় ‘ডায়াবেটিক সচেতনতা দিবস’ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে পাবনা ডায়াবেটিক সমিতির আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবি ইসলাম, সহসভাপতি ডা. মনোয়ার উল আজীজসহ অন্য সদস্য ও সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে পাবনা ডায়াবেটিক হাসপাতালে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

এ বি এম ফজলুর রহমান, পাবনা