Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:৩৭, ০৬ মার্চ ২০১৬
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:৩৭, ০৬ মার্চ ২০১৬
আপডেট: ২১:৩৭, ০৬ মার্চ ২০১৬
আরও খবর
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা!
কোটালীপাড়ায় দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০
নোয়াখালীতে ছয় ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, স্বর্ণ ও টাকাসহ মালামাল লুট
হামলা চালিয়ে ডিবি পুলিশের হাত থেকে মাদক কারবারি ছিনতাই
রাশিয়ায় ৩০ যুবক পাঠিয়ে প্রতারণা : ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
মোটরশ্রমিক ইউনিয়ন নির্বাচনে হামলা

জয়পুরহাটে শ্রমিকনেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:৩৭, ০৬ মার্চ ২০১৬
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:৩৭, ০৬ মার্চ ২০১৬
আপডেট: ২১:৩৭, ০৬ মার্চ ২০১৬
জয়পুরহাটে প্রেসক্লাব মিলনায়তনে আজ রোববার মোটরশ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক। ছবি : এনটিভি

জয়পুরহাটে মোটরশ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন চলাকালে বুথ দখল, হামলা ও ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার ঘটনায় সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে জেলার পাঁচবিবি উপজেলায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

এদিকে নির্বাচন বানচালের জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করে সংবাদ সম্মেলন করেছে। আজ দুপুর ২টায় জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে জাহাঙ্গীরকে দায়ী করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এবং দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার প্রকাশক-সম্পাদক এস এম সোলায়মান আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সকালে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে গিয়েছিলাম। জাহাঙ্গীর আলম পরিকল্পিতভাবে তাঁর লোকজন নিয়ে বুথ দখল করে তাণ্ডব চালায়। এর ফলে শান্তিপূর্ণ নির্বাচন স্থগিত হয়ে যায়। কিন্তু তিনি গতকাল রাতে বগুড়া প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলনের করে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেন।’

সোলায়মান আলীর এই বক্তব্যের সমর্থনে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হাফিজ সরদার, সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত লিখিত বক্তব্যে ত্রিবার্ষিক নির্বাচন বানচাল করার জন্য জাহাঙ্গীর আলম চৌধুরী ও তাঁর সহযোগী সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম মর্তুজা শিপলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়ন থেকে বহিষ্কারের দাবি জানান।

গতকাল রাতে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম নির্বাচন বানচালের জন্য সোলায়মান আলীর নামে অভিযোগ করেন।

এ ব্যাপারে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, মোটরশ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন চলাকালে বুথ দখল, হামলা, ব্যালট পেপার পুড়িয়ে দেওয়া, সহিংস ঘটনার পর গতকাল রাতে প্রিসাইডিং কর্মকর্তা তমিজার রহমান জাহাঙ্গীর আলম চৌধুরীসহ ১৫০ জনকে আসামি করে জয়পুরহাট থানায় একটি মামলা করেন। সেই মামলার প্রধান আসামি থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কাঁদলেন পুলিশের এসআই
  2. আদালতের বাইরে পুলিশি হেফাজতে আসামির সঙ্গে কথা ও প্রচার নিষিদ্ধ
  3. রামিসা হত্যা মামলা : ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  4. খানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
  5. পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
  6. রামিসা হত্যা মামলা : আদালতে যা বললেন বাবা, মা ও বোন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x