নাশকতা পরিকল্পনার অভিযোগে ঢাকায় আটক ৭
রাজধানীতে নাশকতা পরিকল্পনার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে নাশকতা পরিকল্পনার জন্য বিএনপির সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে।
নিখোঁজ থাকা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ফেরত দেওয়ার দাবিতে গত মঙ্গলবার ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেয় ২০ দল। শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।

অনলাইন ডেস্ক