Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৮:৪৩, ২৭ মার্চ ২০১৬
আপডেট: ১৮:৫৯, ২৭ মার্চ ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৮:৪৩, ২৭ মার্চ ২০১৬
আপডেট: ১৮:৫৯, ২৭ মার্চ ২০১৬
আরও খবর
মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল
নারী আসনে বিএনপি ও স্বতন্ত্র জোটের সবার মনোনয়নপত্র বৈধ
শেরপুর-৩ আসনে তিন গুণ ভোটে বিজয়ী বিএনপির রুবেল
বগুড়া-৬ উপনির্বাচনে বিজয়ী বিএনপির বাদশা
শেরপুর-৩ আসনে ভোট গণনায় এগিয়ে বিএনপি
সংবাদ সম্মেলনে আ. লীগ প্রার্থী

নৌকায় ভোট দিয়ে গ্রামছাড়া মানুষ

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৮:৪৩, ২৭ মার্চ ২০১৬
আপডেট: ১৮:৫৯, ২৭ মার্চ ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৮:৪৩, ২৭ মার্চ ২০১৬
আপডেট: ১৮:৫৯, ২৭ মার্চ ২০১৬
আজ রোববার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল হক। ছবি : এনটিভি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল হক অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে গ্রামের মানুষ এখন পালিয়ে বেড়াচ্ছে।

আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থীর আরো অভিযোগ, ‘নৌকা হারেনি, আমাকে পুলিশ হারিয়ে দিয়েছে। ভোটের আগে থেকেই পুলিশ কেন্দ্রে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট না দেওয়ার কথা জানিয়ে আনারস প্রতীকে ভোট দেওয়ার কথা বলেছে। এ ছাড়া ভোটের সাতদিন আগে থেকে পুলিশ প্রতিটি এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করেছে।’

আসাদুল হক আজ রোববার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, ভোটের আগের রাতে একজন পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কুয়েতপ্রাবাসী ইমাদুলকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরেছেন। নির্বাচনে ইমাদুল কত টাকা ব্যয় করেছেন, কার কার হাতে সে টাকা পৌঁছেছে তা তদন্ত করে দেখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান আসাদুল।

আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী দাবি করেন, নির্বাচনের পরদিন ৭৮ বছরের বৃদ্ধ মোশাররফ হোসেন সন্ত্রাসীদের হাতে মার খেয়েছেন। মোশাররফ নৌকার একজন একনিষ্ঠ কর্মী। তিনি ২০০১ সালের সংসদ নির্বাচনকালে পণ করেছিলেন যে, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় না আসবে, ততদিন খালি পায়ে থাকবেন। এর সাত বছর সাড়ে তিন মাস পর শেখ হাসিনা ক্ষমতায় আসার দিন থেকে তিনি জুতা পায়ে দেন।

বিজয়ী চেয়ারম্যান কুয়েতপ্রবাসী ইমাদুল সবার পকেটে পকেটে টাকা ভরে দিয়েছেন দাবি করে পরাজিত প্রার্থী আসাদুল হক বলেন, পুলিশ কয়েকদিন ধরে ইমাদুলের বাড়িতে সুখে খাওয়াদাওয়া করেছে। আর নির্বাচনের সময় সন্ত্রাসীদের হাতে মার খেয়েছে গোপাল, আবদুল হাকিম, আজিবর রহমান, অমল কুমার, সন্দ্বীপ, আবদুল গনি, রাশিদা খাতুন প্রমুখ।

‘কুলিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে ২১৪১ ভোটারের মধ্যে ২০৪০ ভোট পড়ল কীভাবে’ প্রশ্ন রেখে আসাদুল বলেন, অপর একটি কেন্দ্রে ১৬২৫ ব্যালটের স্থলে ১৭৭৫টি ব্যালট পৌঁছেছে।

নৌকার পক্ষে কাজ করায় টিকেট মসজিদের সভাপতির পদ থেকে বাদ পড়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। আর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুসও একই কারণে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন আসাদুল হক। তিনি বলেন, ‘ভোট শুরুর সময় আমার এজেন্টদের ভেতরে নেওয়া হয়নি। প্রায় এক ঘণ্টা ১০ মিনিট পর বুথে নৌকার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়। নীলনকশা করে প্রশাসন নৌকার প্রার্থীকে হারিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করেছে।’

আসাদুল আরো জানান, ভারতে অবস্থানরত তাঁর ভাই শামীমের বিরুদ্ধে পুলিশ উদ্দেশ্যমূলকভাবে একটি দ্রুত বিচার আইনে মামলা করে। ১৭ ফেব্রুয়ারি দেশে ফেরার সময় তাঁকে আটক করে পুলিশ। তাঁর ছেলে শরিফকে পিটিয়ে ও কুপিয়ে পঙ্গু করে রেখেছে সন্ত্রাসীরা।

পুলিশের আশকারা পেয়ে কুলিয়া এলাকায় এখন জামায়াত-শিবির মাথাচাড়া দিয়েছে। পুলিশের কারণে আওয়ামী লীগের স্থায়ী ভোট ব্যাংক লণ্ডভণ্ড হয়ে গেছে বলে জানান আসাদুল হক। তিনি জানান, তাঁর মোবাইলে একাধিক ফোন থেকে মেসেজ পাঠিয়ে  জীবননাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।

সর্বাধিক পঠিত
  1. রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  2. ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক টাঙ্গাইলের শরীফা হক
  3. আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
  4. বাবার মৃত্যুর পর ঢোল-বাঁশি বাজিয়ে উল্লাস!
  5. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. সাবেক মেয়রের মৃত্যুর খবর শুনে বোনের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x