Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জাহিদুর রহমান
১২:৩৪, ২২ এপ্রিল ২০১৬
আপডেট: ১২:৩৫, ২২ এপ্রিল ২০১৬
জাহিদুর রহমান
১২:৩৪, ২২ এপ্রিল ২০১৬
আপডেট: ১২:৩৫, ২২ এপ্রিল ২০১৬
আরও খবর
দুর্নীতিবাজদের জন্য দুদক হবে আতঙ্কের : নতুন চেয়ারম্যান
সাভারে দুদক চেয়ারম্যান

দুর্নীতিকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে দুদক

জাহিদুর রহমান
১২:৩৪, ২২ এপ্রিল ২০১৬
আপডেট: ১২:৩৫, ২২ এপ্রিল ২০১৬
জাহিদুর রহমান
১২:৩৪, ২২ এপ্রিল ২০১৬
আপডেট: ১২:৩৫, ২২ এপ্রিল ২০১৬
সাভারে জেলা প্রশাসন আয়োজিত দুর্নীতিবিরোধী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ছবি : এনটিভি

যারা দুর্নীতি করবে, দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধেই শক্ত অবস্থান নেবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ শুক্রবার সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দুর্নীতিবিরোধী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন দুদক চেয়ারম্যান।

ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। দুর্নীতি দমন কমিশন যারা দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধেই শক্ত অবস্থান নেবে। আমি আশা করি, তোমরা মানুষ হবে। মানুষ হবে নিজের জন্য এবং আগামী দিনের ভবিষ্যতের জন্য।’ 

দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘অনেকেই বলেন, দুদক ছোট ছোট দুর্নীতি যারা করছে, তাদের ধরছে। কিন্তু আসলে কথাটা সত্য নয়, আমাদের প্রক্রিয়ায় যারাই সামনে আসছে দুর্নীতির জন্য, তারাই ধরা পড়বে।’ 

এ সময় দুর্নীতিকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নের একমাত্র সমস্যা বলে উল্লেখ করেন ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘যার মান ও হুঁশ আছে সে হলো মানুষ। আশা রাখি, তোমরা মানুষ হবে। এ দেশ আমার ও তোমার সকলের । এ দেশে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতির অভিযোগে বর্তমান কমিশন অনেককে গ্রেপ্তার করেছে। যারা দুর্নীতি করবে, কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।’

ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা।

পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দুদক চেয়ারম্যান। এর আগে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অনুষ্ঠানে আগত সবাইকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান।

ইকবাল মাহমুদ
সর্বাধিক পঠিত
  1. খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
  2. স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিল ২ শিক্ষার্থীর প্রাণ
  3. জামাই আদরে চিড়িয়াখানায় ভাইরাল মহিষ ‘ট্রাম্প’
  4. আদ্-দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী
  5. অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  6. শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x