কুড়িগ্রামে ৩ দিনব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রাম শহরে প্রচ্ছদ কুড়িগ্রামের উদ্যোগে তিনদিনব্যাপী নাট্য কর্মশালা আজ শুক্রবার শেষ হয়। ছবি : এনটিভি
কুড়িগ্রাম শহরে তিনদিনব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের উদ্যোগে এই কর্মশালা শেষ হয় আজ শুক্রবার।
প্রচ্ছদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালা পরিচালনা করেন ভারতের প্রখ্যাত নাট্যকার ও নির্দেশক প্রবীর গুহ।
আজ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র আবদুল জলিল, প্রবীণ আইনজীবী এনামুল হক চৌধুরী চাঁদ, নাট্যকার দেবব্রত বকসী বুলবুল, প্রচ্ছদ সভাপতি জুলকার নাইন স্বপন, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস প্রমুখ।
কর্মশালায় জেলার ৪০ জন নাট্যকর্মী অংশ নেন।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম