Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মো. জালাল উদ্দিন, কুমিল্লা
০১:০৮, ০৮ মে ২০১৬
মো. জালাল উদ্দিন, কুমিল্লা
০১:০৮, ০৮ মে ২০১৬
আপডেট: ০১:০৮, ০৮ মে ২০১৬
আরও খবর
মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল
নারী আসনে বিএনপি ও স্বতন্ত্র জোটের সবার মনোনয়নপত্র বৈধ
শেরপুর-৩ আসনে তিন গুণ ভোটে বিজয়ী বিএনপির রুবেল
বগুড়া-৬ উপনির্বাচনে বিজয়ী বিএনপির বাদশা
শেরপুর-৩ আসনে ভোট গণনায় এগিয়ে বিএনপি

কুমিল্লার ৩৫টির ৩৩টিতেই নৌকার জয়

মো. জালাল উদ্দিন, কুমিল্লা
০১:০৮, ০৮ মে ২০১৬
মো. জালাল উদ্দিন, কুমিল্লা
০১:০৮, ০৮ মে ২০১৬
আপডেট: ০১:০৮, ০৮ মে ২০১৬

চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুমিল্লার তিন উপজেলার ৩৫টি ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। দুটি ইউপিতে দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে চৌদ্দগ্রাম উপজেলার ১৩ ইউপিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে দুটি ইউপিতে জয় এসেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীরা হলেন উজিরপুর ইউপিতে জয়নাল আবেদীন খোরশেদ, কালকাপুরে ভিপি মাহবুব হোসেন মজুমদার, শুভপুরে খলিলুর রহমান, ঘোলপাশায় কাজী জাফর আহমেদ, মুন্সিরহাটে মাহফুজ আলম, কনকাপৈত ইউপিতে জাফর ইকবাল, বাতিসা ইউপিতে জাহিদ হোসেন টিপু, চিওড়া ইউপিতে একরামুল হক, জগন্নাথদিঘীতে জানে ই আলম ভূইয়া, গুণবতী ইউপিতে সৈয়দ আহম্মদ খোকন ও আলকরা ইউপিতে গোলাম ফারুক হেলাল।

এর আগে কাশিনগর ইউপিতে আওয়ামী লীগের মোশারেফ হোসেন ও শ্রীপুর ইউপিতে শাহ জালাল মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের নয়টিতে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে সরসপুর ও ঝলম দক্ষিণ ইউপির নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকি নয়টির সব কটিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।

চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন বাইশগাঁও ইউপিতে মো. আলমগীর হোসেন, হাসনাবাদ ইউপিতে মো. কামাল হোসেন, ঝলম উত্তর ইউপিতে মো. ইকবাল হোসেন মজুমদার, মৈশাতুয়া ইউপিতে মো. মোস্তফা কামাল, লক্ষ্মণপুর ইউপিতে মো. মহিন উদ্দিন, খিলা ইউপিতে আল-আমিন ভূঁইয়া, উত্তর হাওলা ইউপিতে এম. এ হান্নান হিরণ, নাথেরপেটুয়া ইউপিতে মো. রুহুল আমিন ও বিপুলাসার ইউপিতে মো. সাইদুর রহমান দুলাল।

চান্দিনা উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে নয়টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। অপর দুটি ইউনিয়নে জাল ভোটের অভিযোগে দুটি করে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জয়ী প্রার্থীরা হলেন শুহিলপুর ইউপিতে মো. ইমাম হোসেন সরকার, বাতাঘাসী ইউপিতে মো. সিদ্দিকুর রহমান, কেরনখাল ইউপিতে আলহাজ মো. হারুন-অর-রশিদ, বাড়েরা ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. খোরশেদ আলম, এতবারপুর ইউপিতে একেএম মামুনুর রশিদ আবু, বরকইট ইউপিতে মো. আবুল হাশেম, গল্লাই ইউপিতে মো. জসিম উদ্দিন, দোল্লাই নোয়াবপুর ইউপিতে মো. সাহাব উদ্দিন মাস্টার ও বরকরই ইউপিতে মো. সাইফুল ইসলাম মজুমদার শিপন।

মাইজখার ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহ্ সেলিম প্রধান ও মাধাইয়া ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. অহিদ উল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া ও বামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগে এবং জোয়াগ ইউনিয়নের জোয়াগ নোয়াগাঁও দাখিল মাদ্রাসা ও কৈলাইন পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়। জোয়াগ ইউনিয়নে সাত কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মাওলানা আবু তাহের ভূইয়া পাঁচ শতাধিক ভোটে এগিয়ে রয়েছেন।

শনিবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ্ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ বাবর, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা কামাল ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জোবেদা খাতুন।

সর্বাধিক পঠিত
  1. আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কাঁদলেন পুলিশের এসআই
  2. আদালতের বাইরে পুলিশি হেফাজতে আসামির সঙ্গে কথা ও প্রচার নিষিদ্ধ
  3. রামিসা হত্যা মামলা : ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  4. খানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
  5. পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
  6. রামিসা হত্যা মামলা : আদালতে যা বললেন বাবা, মা ও বোন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x