পুলিশ বক্সের অদূরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
জয়পুরহাটের সদর উপজেলায় অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার বানিয়াপাড়া এলাকা থেকে গলায় রশি দিয়ে গাছে ঝোলানো অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ওই যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, ‘আজ ভোরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া হাইওয়ে পুলিশ বক্সের অদূরে এক যুবকের ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।’
এটা হত্যা, নাকি আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট