Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জাকের হোসেন
১৬:০৯, ২৫ মে ২০১৬
আপডেট: ১৬:৩৬, ২৫ মে ২০১৬
জাকের হোসেন
১৬:০৯, ২৫ মে ২০১৬
আপডেট: ১৬:৩৬, ২৫ মে ২০১৬
আরও খবর
কিশোরী বীথির অস্ত্রোপচার শিগগিরই
অদ্ভুত সমস্যায় শিশু বীথি

বীথির মুখের অতিরিক্ত লোম অপসারণ

জাকের হোসেন
১৬:০৯, ২৫ মে ২০১৬
আপডেট: ১৬:৩৬, ২৫ মে ২০১৬
জাকের হোসেন
১৬:০৯, ২৫ মে ২০১৬
আপডেট: ১৬:৩৬, ২৫ মে ২০১৬
চিকিৎসার পর বীথির মুখের লোম এখন অনেক কম। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

অদ্ভুত রোগে আক্রান্ত  শিশু বীথি আক্তারের (১২) মুখের অতিরিক্ত লোম লেজার থেরাপির মাধ্যমে অপসারণ শুরু হয়েছে। এতে তার লোমশ মুখের অবস্থা আগের তুলনায় অনেক মসৃণ হয়ে উঠেছে।

বীথিকে পরিপূর্ণভাবে সুস্থ করতে স্তনের অস্ত্রোপচারসহ তিন ধাপে চিকিৎসা করা হবে।

বীথির চিকিৎসার বর্তমান অবস্থা নিয়ে আজ বুধবার সকালে এনটিভি অনলাইন কথা বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হরমোন বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফরিদ উদ্দিনের সঙ্গে। কথা হয় বীথির বাবার সঙ্গেও।

ডা. ফরিদ উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, ভর্তির পর পরীক্ষা করে তাঁরা দেখতে পান বীথির হরমোনজনিত কোনো সমস্যা নেই। তার জরায়ু ঠিক অবস্থা রয়েছে। শরীরের হাড়সহ অন্য অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাক রয়েছে।

মূলত তিনটি সমস্যা ছাড়া পুরো শরীরে আর কোথাও কোনো সমস্যা নেই। এরপর বিশ্ববিদ্যালয়টির চিকিৎসকরা বোর্ড মিটিং করে সিদ্ধান্ত নেন বীথির কসমেটিক সার্জারি করে প্রথমেই মুখের পশম সরাতে হবে। সেই হিসেবে প্রথম ধাপে লেজার থেরাপি করা হয়।

এই থেরাপিতে চিকিৎসকরা সাফল্য পেয়েছেন বলে জানান ডা. ফরিদ উদ্দিন। বীথির বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিয়ে বিনা মূল্যে চিকিৎসা শুরু করা হয়েছে বলে জানান এই চিকিৎসক। শুরুতে গত সোমবার সন্ধ্যায় পান্থপথ গ্রিন রোডে চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম ইউ কবীর চৌধুরী লেজার থেরাপির মাধ্যমে বীথির মুখের লোম পরিষ্কার করেন।

এ বিষয়ে ডা. ফরিদ উদ্দিন বলেন, ‘ডা. এম ইউ কবীর চৌধুরী আমাদের অনুরোধে প্রায় দেড় লাখ টাকার এই লেজার থেরাপি বিনা মূল্যে করে দেন। এ ছাড়া ডাক্তার, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সমাজের অনেক বিত্তবান লোক আপনাদের সংবাদের পরিপ্রেক্ষিতে বীথির পাশে এসে দাঁড়িয়েছে।’ 

এই চিকিৎসক এনটিভি অনলাইনকে আরো বলেন, ‘আগামী ৩০ মে বীথির স্তনের অপারেশন করা হবে। এর জন্য প্রায় ৬ থেকে ৮ লাখ টাকা খরচ হবে। তবে এ চিকিৎসা হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ বিনা খরচে করে দিচ্ছে। এ ক্ষেত্রে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী  আর্থিক সহযোগিতা করবেন বলে আমাদের জানিয়েছেন। এর পরই আমরা মুখের মাড়ির অপারেশন করব। এ ছাড়া বীথির সিটি স্ক্যানসহ তার পুরো শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও ফ্রিতে করা হয়েছে।’

সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বীথি তার বিছানায় শুয়ে আছে। মুখে আগের মতো দাড়ি-গোঁফ নেই। তবে ছেঁটে ফেলার চিহ্ন রয়েছে। এ সময় ডা. ফরিদ উদ্দিনের পাশে দাঁড়িয়ে ছবি তোলে সে।

বীথির বাবা আবদুর রাজ্জাক জানান, বিএসএমএমইউর চিকিৎসকরা বীথিকে  চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম ইউ কবীর চৌধুরীর কাছে নিয়ে যেতে বলেন। প্রফেসর কবীর চৌধুরী বলেছেন, লেজার থেরাপিতে এক লাখ ২০ হাজার টাকা খরচ হয়। কিন্তু তিনি বীথির কাছ থেকে কোনো টাকা পয়সা নেবেন না। ফ্রিতে বীথিকে লেজার থেরাপি দেবেন।

আবদুর রাজ্জাক বলেন, প্রফেসর কবীর চৌধুরী জানিয়েছেন বীথিকে অন্তত ২০ বার থেরাপি দেওয়া লাগবে। প্রথম থেরাপির ২০ দিন পর তাকে আবার থেরাপি দেওয়া হবে।

বীথির বাবা জানান, বীথির জন্ম থেকেই মুখে দাড়ি-গোঁফসহ সারা শরীরে লোম ছিল। এক বছর আগে স্তন অস্বাভাবিক আকারে বাড়তে থাকে। স্তনে জ্বালাপোড়া শুরু হয়। এর আগে সাত বছর বয়সে দাঁত পড়ে যায়। পরে আর সেই দাঁতও গজায়নি।

গত ১৬ এপ্রিল বিএসএমএমইউর ডায়াবেটিস ও হরমোন বিভাগের ১৬ নম্বর ওয়ার্ডে বীথিকে ভর্তি করা হয়।

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার জয়ভোগ গ্রামের আবদুর রাজ্জাকের তিন সন্তানের মধ্যে বড় বীথি। জয়ভোগ পাবলিক উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সে।

গত এক বছর ধরে বীথির শরীরে দেখা দেয় নতুন নতুন সমস্যা। তার স্তন অস্বাভাবিকভাবে বড় হতে থাকে। এখন তা নেমে গেছে পেটের নিচ পর্যন্ত। স্তনের ভারে সোজা হয়ে হাঁটতে পারে না সে। প্রচণ্ড ব্যথার যন্ত্রণায় চিৎকার করে সবসময় কান্নাকাটি করে সে। দিনমজুর বাবা মেয়ের কষ্ট আর সহ্য করতে না পেরে ঋণ করে মেয়েকে নিয়ে আসেন ঢাকায়।

বীথিকে নিয়ে ২৬ এপ্রিল এনটিভি অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি তার চিকিৎসার খরচ জোগাতে সহায়তা করার প্রতিশ্রুতি দিতে থাকেন।

বীথি আক্তার
সর্বাধিক পঠিত
  1. সরকারি নয়, ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করলেন প্রধানমন্ত্রী
  2. বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  3. বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
  4. সরকারের প্রতি সবার অধিকার সমান : প্রধানমন্ত্রী
  5. রমজানে দ্রব্যমূল্য যেন নাগালের বাইরে না যায় : প্রধানমন্ত্রী
  6. অনাচার-অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x