আমিনুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন
শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার ঢাকার আশুলিয়ার জামগড়ায় মানববন্ধন করেন পোশাকশ্রমিকরা। ছবি : এনটিভি
ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন পোশাকশ্রমিকরা। আজ শুক্রবার সকালে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের সামনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের ব্যানারে কালো পতাকা হাতে মানববন্ধন করেন পোশাকশ্রমিকরা।
মানববন্ধনে বক্তারা শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যার তিন বছর পেরিয়ে গেলেও দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার না করার তীব্র নিন্দা জানান।
এ সময় বক্তারা শ্রমিক নেতা হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

জাহিদুর রহমান